IMG-LOGO

সোমবার, ২০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রথমদিনে হাম রুবেলার টিকা দেয়া হলো ২৬৮৬ জন শিশুকেরাজশাহীতে ১ম ওয়ান্ডে সিরিজে বাংলাদেশ নারী ক্রিকেট দলপুঠিয়ায় ব্যবসায়ী জু‌য়েল হত্যার সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধনবাঘায় উদ্বোধনী দিনে হাম- রুবেলর টিকা পেল ৯৯১ জন শিশুরাণীনগরে ২০০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতারমোহনপুরে ৫টি কেন্দ্রে এস,এস,সি-২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করছে ২০৪২ জন শিক্ষার্থীবাগমারায় ১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষামান্দায় পুকুর খননের সময় মূর্তি উদ্ধারপুঠিয়ায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধননন্দীগ্রামে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করেন ইউএনও শারমিন আরাচাঁপাইনবাবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির নামে প্রতারণা, ৮ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগমান্দায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তারমান্দায় নিম্নমানের উপকরণে রাস্তা নির্মাণের অভিযোগ, কাজ বন্ধসাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী আগামীকাল‘আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না’
Home >> খেলা >> টপ নিউজ >> রাজশাহীতে ১ম ওয়ান্ডে সিরিজে বাংলাদেশ নারী ক্রিকেট দল

রাজশাহীতে ১ম ওয়ান্ডে সিরিজে বাংলাদেশ নারী ক্রিকেট দল

ধূমকেতু প্রতিবেদক, হেলেন খান : রাজশাহীতে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল । রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্টিত তিন ম্যাচ ওয়ান্ডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৩ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। দুইশর বেশী রান তাড়া করতে নেমে একটা পর্যায়ে মনে হচ্ছিল হেসেখেলেই জিতবে বাংলাদেশ নারীরা। কিন্তু শেষ দিকে ১১ বলের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপেও পড়েছিল স্বাগতিকরা।রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এর আগে বয়সভিত্তিক পর্যায়ে ম্যাচ হলেও ছেলে ও মেয়েদেও পর্যায়ে এটাই প্রথম আন্তর্জাতিক ম্যাচ।,

টস জয়ী শ্রীলংকা ব্যাট করতে নেমে নির্দ্ধারিত ৫০ ওভাওে ৯ উইকেটে ২০৫ রান তোলে । ওপেনার ইমেশা দুলানির ৫২ ও চারে নামা হানসিমা কারুনারত্বের ৫৪ রানে ইনিংশে শ্রীলংকা ২০৫ রান সংগ্রহ করে। বাংলাদেশের রিতু মনি ৩৬ রানে ৩টি ও নাহিদা আক্তার ৩৮ রানে ২টি উইকেট নেন। জয়ের জন্য ২০৬ রান তাড়া করতে নেমে ৯ বল হাতে রেখে ৩ উইকেটে জয় পায় বাংলাদেশ। তিনে নামা শারমিন আক্তারের ৮৬ রানের ইনিংশ এ জয়ের ভিত গড়ে দেয়। শারমিন ১২৭ বলে ৮৬ রান সংগ্রহ কওে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন। ৪১ রান করা সোবহানা রিটায়ার্ড হার্ট হন ২৮ তম ওভারে।

অভিষেকে ৫ রানে ইউট হন জুয়াইরয়া। ৪র্থ উইকেটে ৮৭ রানের জুটি গড়েন শারমিন ও সোবহানা মুশতারি। ৪১ রান করা সোবহানা রিটায়ার্ড হার্ট হন ২৮তম ওভারে। আগামী বুধবার রাজশাহীতে সিরিজের ২য় ওয়ান্ডে। আগামী শনিবার ৩য় ও শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে প্রথম ম্যাচে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়া বাংলাদেশ নারী ক্রিকেট দল।

সংক্ষিপ্ত স্কোরঃ
শ্রীলংকা ঃ ৫০ ওভাওে ২০৫/৯ হোনসিমা ৫৪, দুলানি ৫২,কাভিশা ৩০, প্রেরেরা ২৭, রিতু ৩/৩৬,নাহিদা ২/৩৮,
বাংলাদেশ ঃ
৪৮.৩ ওভাওে ২০৬/৭(শারমিন ৮৬,সোবহানা ৪১, স্বর্ণা ৩৫, ভিহাগা ৩/৪০. এাদারা ২/৩৭
ফল ঃ বাংলাদেশ ৩ উইকেটে জয়
ম্যাচ সেরা ঃ বাংলাদেশের শারমিন আক্তার। #ছবি আছে#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031