ধূমকেতু প্রতিবেদক : মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত বাফুফে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলায় মঙ্গলবার (১৭ মে) নাটোর জেলার নাটোর সরকারী বালক উচ্চ বিদ্যালয় ৩-০ গোলে পাবনা জেলার মহিম চন্দ্র জুবিলী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
বিজয়ী দলের পক্ষে মনিরুল, রায়হান ও ওয়ালিদ ১টি করে গোল করেন। নাটোরের মনিরুল ম্যাচ সেরা নির্বাচিত হন।
খেলা শেষে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল জলিল।
এর আগে তিনি বলেন, পড়ালিখার পাশাপাশি ছেলেমেয়েদের খেলাধুলাই উৎসাহিত করতে হবে। যা তাদের যেকোন ধরনের ভুল পথে যাওয়া বন্ধ হওয়ার পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ বিকাশে সহায়ক হবে। জাতী গঠনে এগুলি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রধানমন্ত্রী একজন ক্রীড়া বান্ধব পরিবারে সন্তান। তিনি খেলাধুলা পছন্দ করেন ও খেলোয়াড়দের সম্মান দিয়ে থাকেন।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিশ্বদ্যিালয়ের শরীর চর্চা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আসাদুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন, নির্বাহী সদস্য আলী আফতাব তপন।
এসময় উপস্থিত ছিলেন, বাবুফের প্রতিনিধি আকতার হোসেন, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি শামীম হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকারসহ অন্য কর্মকর্তাগণ।


