IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> প্রবাস >> তাইওয়ান প্রসঙ্গে নিজের বক্তব্য পাল্টালেন বাইডেন

তাইওয়ান প্রসঙ্গে নিজের বক্তব্য পাল্টালেন বাইডেন

ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ান ইস্যুতে দেওয়া সোমবারের বক্তব্য থেকে মঙ্গলবার সরে এসেছেন।

সোমবার তিনি বলেছিলেন, তাইওয়ানকে রক্ষায় প্রয়োজনে চীনের বিরুদ্ধে সামরিক পন্থা বেছে নেবে ওয়াশিংটন।

এরপর মঙ্গলবার টোকিওতে চারটি দেশের জোট কোয়াডের বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাইওয়ান নিয়ে মার্কিন অবস্থানে কোনোরকম রদবদল ঘটেনি।

সোমবার জো বাইডেন যুদ্ধের হুমকি দেওয়ার পরপরই চীন কঠোর ভাষায় এর সমালোচনা করে বলেছে, চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার কারো নেই এবং কেউ তা করতে চাইলে বেইজিং এর কড়া জবাব দেবে।

১৯৭০–এর দশকের শুরুতে চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে নেওয়ার পর মার্কিন প্রশাসন তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেওয়া স্বীকৃতি প্রত্যাহার করে নেয়। তারা একচীন নীতি মেনে চলবে বলে প্রতিশ্রুতি দেয়।

মার্কিন সরকার এখনও বলছে, তারা একচীন নীতি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। একচীন নীতি মেনে নিলে তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে গণ্য করার কোনো উপায় নেই। কিন্তু গতকাল মার্কিন প্রেসিডেন্ট আচমকা বলে বসেন, তাইওয়ানের স্বাধীন অস্তিত্ব হুমকির মুখে পড়লে সামরিক পদক্ষেপ গ্রহণ করা থেকে যুক্তরাষ্ট্র বিরত থাকবে না। প্রয়োজনে অস্ত্র ব্যবহার করবে।

এর মধ্যদিয়ে চীনের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধপ্রস্তুতিরই ইঙ্গিত দেন বাইডেন। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানে আজ তিনি নিজের আগের বক্তব্য পাল্টে ফেলেন। এর আগেও তাকে এমন ডিগবাজি দিতে দেখা গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31