IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> খেলা >> রায়গঞ্জের ধানের খেতগুলোতে শুরু হয়েছে ফুটবল খেলা

রায়গঞ্জের ধানের খেতগুলোতে শুরু হয়েছে ফুটবল খেলা

ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : বোরো ধান কাটা শেষ হতে না হতেই সিরাজগঞ্জের রায়গঞ্জের বিভিন্ন ধান খেতে শুরু হয়েছে খুদে শিক্ষার্থীদের ফুটবল খেলা। এখনকার সময়টুকু গ্রাম গঞ্জের ফসলের জমি যেন এখন ফুটবল মাঠ।

বিকেল হলেই শুরু হয়ে যায় উপজেলার বিভিন্ন পাড়ায় পাড়ায় মাইক ভাড়া করে চলে সন্ধা পর্যন্ত ফুটবল খেলা। আর রাত হলেই চলে ধুমধাম করে মোড়ক পোলাও রান্না। এ যেনো শিক্ষার্থীদের এক অন্যরকম আনন্দ।

প্রতিবার খেলার সময় বিবাহিত-অবিবাহিত, ব্রাজিল বনাম আর্জেন্টিনা ভাগ করে খেললেও এবার দেখা যাচ্ছে তার একটু ব্যতিক্রম। লালদল বনাম নীলদল, কালোদল বনাম সাদাদল এমনকি এ স্কুল বনাম অমুক স্কুলসহ বিভিন্ন নামে ভাগ করে খেলতে দেখা যায় উপজেলার বিভিন্ন এলাকার পাশাপাশি গ্রামপাঙ্গাসী চাঁনপাড়া ও কারিগরপাড়াতেও। মাঠের সীমানার বাইরে থেকে তাদের উৎসাহ দিতে ছিল বিভিন্ন বয়সের উৎসুক জনতা।

দর্শক শারির একজনের সাথে কথা হলে তিনি জানান, যখন ধান কাটা শেষ, তো সবার অবসর হয়ে যায়। তখন আর কাজ থাকে না। এই সময়ে বর্ষার পানি না আসা পর্যন্ত ছোটদের পাশাপাশি বড়রাও ফুটবল খেলা নিয়ে ব্যাস্ত থাকেন। কাজ না থাকায় আমরাও বসে বসে উপভোগ করি এই মনোমুগ্ধকর খেলা।

উপজেলার পাঙ্গাসী সরকারি প্রাথমিক বিদৌালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন, আমরাও যখন ছোট ছিলাম, তখন আব্বার কাছে বাইনা ধরতাম একটা ফুটবল কিনে দেওয়ার জন্য। সেই ফুটবল নিয়ে এভাবেই মাঠে খেলতাম। ছোট কালের সেই স্মৃতি আজও ভুলবার নয়।

এদিকে উপজেলার শ্রীদাসগাতী গ্রামের রহমত উল্লাহ বলেন, আজ বাজারে না গিয়ে ছোটদের খেলা দেখতে এসেছি। বেশ ভাল লাগছে। এরকম খেলা এখন উপজেলার বিভিন্ন পাড়ায় পাড়ায় হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31