IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ধার নেওয়া ৫০০ টাকার জন্য খুন হন রিপন

ধার নেওয়া ৫০০ টাকার জন্য খুন হন রিপন

খুন, হত্যা, হত্যাকাণ্ড, হত্যাকান্ড, লাশ, মরদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় ধার নেওয়া ৫০০ টাকার জন্য খুনের শিকার হন মঞ্জুরুল ইসলাম রিপন (২০) নামে এক যুবক। তথ্যপ্রযুক্তির সাহায্যে ঘটনার দুই মাস সাতদিন পর এ খুনের রহস্য উদঘাটন করে পুলিশ।

গ্রেপ্তার করা হয় নাঈম ইসলাম (১৯) নামে এক যুবককে। গ্রেপ্তারকৃত নাঈম ইসলাম উপজেলার দেলুয়াবাড়ি হঠাৎপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে।

সোমবার বিকেলে নাঈম ইসলামকে আদালতে নেওয়া হয়। এসময় খুনের সঙ্গে নিজে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। জবানবন্দি রেকর্ড করেন নওগাঁ আমলী আদালত-২ (মান্দা) এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম।

নিহত রিপন উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের দোডাঙ্গী গ্রামের আনোয়ার হোসেন পাইলটের ছেলে। পেশায় তিনি কৃষিশ্রমিক ছিলেন।

জবানবন্দির উদ্ধৃতি দিয়ে মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, গত ২৩ মার্চ দোডাঙ্গী গ্রামে ইসলামি জালসার আয়োজন করা হয়। এদিন সন্ধ্যার দিকে গ্রেপ্তারকৃত নাঈম ইসলাম তাঁর বন্ধু সুমনের সঙ্গে জালসা শোনার জন্য সেখানে যায়। রাত ১০ টার দিকে সিগারেট খাওয়ার জন্য জালসাবাড়ির পাশে বিলের মধ্যে যায় নাঈম, সুমন ও রিপন।

ওসি আরও বলেন, নিহত রিপন বন্ধু সুমনের কাছ থেকে ৫০০ টাকা ধার নেন। দীর্ঘদিন পরেও তা পরিশোধ করেননি। বিলে সিগারেট খাওয়ার সময় সুমন তাঁর বন্ধু রিপনের কাছে পাওনা টাকা দাবি করে। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে নাঈম গলা টিপে ধরলে রিপন পানি খাওয়ার আকুতি জানিয়ে অচেতন হয়ে পড়ে। পরে নাঈম ও সুমন পাশের ধানখেতের কাদায় মুখ চেপে ধরে রিপনকে শ্বাসরোধে হত্যা করে। এ সময় রিপনের মোবাইলফোন নিয়ে তাঁরা ঘটনাস্থল থেকে সটকে পড়ে।

ওসি শাহিনুর রহমান আরও বলেন, গত ২৮ মার্চ সুমনের সঙ্গে নাঈমের দেখা হলে নিহত রিপনের মোবাইলফোনটি বিক্রির জন্য তাঁকে দিয়ে ঢাকায় চলে যায়। পরে নিহত রিপনের মোবাইলটি মোস্তাকিন নামে এক যুবকের কাছে ২৮০০ টাকায় বিক্রি করে নাঈম। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রিপনের মোবাইলফোন উদ্ধারসহ মোস্তাকিনকে গ্রেপ্তার করেন মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক জান্নাতুল ফেরদৌস। তাঁকে জিজ্ঞাসাবাদে নাঈমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নাঈম এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।

উল্লেখ্য, গত ২৩ মার্চ রাত ৮টার দিকে জালসা শোনার জন্য বাড়ি থেকে বের হয়ে নিরুদ্দেশ হন মঞ্জুরুল ইসলাম রিপন। পরদিন সকালে মাঠে কাজ করতে গিয়ে ডুবরির বিলের একটি ধানখেতে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন শ্রমিকেরা। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31