IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধার
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> গুম হওয়া গৃহবধূ আসমানীকে চার বছর পর জীবিত উদ্ধার

গুম হওয়া গৃহবধূ আসমানীকে চার বছর পর জীবিত উদ্ধার

ধূমকেতু নিউজ ডেস্ক : নাটোরে চার বছর আগে গুম হওয়া গৃহবধূ আসমানীকে টাঙ্গাইল থেকে জীবিত উদ্ধার করেছে পিবিআই।

বুধবার দুপুরে পিবিআই পুলিশ সুপার শরীফ উদ্দিন এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন। আসমানী সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের এলাকায় শিবদুর গ্রামের দুলাল হোসেনের স্ত্রী।

পিবিআই পুলিশ সুপার শরীফ উদ্দিন জানান, ২০১৮ সালের ১৫ সেপ্টেম্বর দিঘাপতিয়া ইউনিয়নের শিবদুর গ্রামের শ্বশুর বাড়ি থেকে আসমানী গুম হয়। এসময় শশুর বাড়ি থেকে তার বাবা-মাকে জানানো হয় আসমানীকে পাওয়া যাচ্ছেনা। পরে ওই গ্রামের দুই ব্যক্তিকে নিয়ে আসমানীর বাবা তার শ্বশুর বাড়িতে আসেন। সেখানে তার সাথে দুর্ব্যবহার এবং আসমানীকে মেরে লাশ গুম করে ফেলা হয়েছে বলে জানান শ্বশুরবাড়ির লোকজন।

পরে ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি নাটোর সদর থানায় আসমানীর স্বামী দুলাল ও শশুর-শাশুড়িসহ ৫ জনের নাম উল্লেখ করে একটি অপহরণ মামলা করেন আকবর আলী সরদার।

ওই মামলায় অভিযান চালিয়ে আসমানীর শ্বশুরকে গ্রেফতার করে আদালতে হাজির করে পুলিশ।

মামলার অধিক তদন্তের জন্য ২০২১ সালের ফেব্রুয়ারি পিবিআই পুলিশকে নির্দেশ প্রদান করে আদালত। এরপর থেকে পিবিআই পুলিশের একটি দল দীর্ঘ চার বছর পর ৩১ মে দুপুর ৩টার দিকে আসমানীকে জীবিত অবস্থায় টাঙ্গাইল জেলার মির্জাপুরের গোড়াই এলাকা থেকে উদ্ধার করে।

জিজ্ঞাসাবাদে পিবিআইকে আসমানী জানিয়েছেন যে, ২০১৫ সালে বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির লোকজনের অমানবিক নির্যাতনেই কাউকে কিছু না বলে স্বেচ্ছায় পালিয়ে আসেন তিনি। এরপর থেকে সে পরিচিত কারো সাথে যোগাযোগ করেননি।

ভিকটিমকে আজই আদালতে সোপর্দ করা হবে বলে জানান পিবিআই পুলিশ সুপার শরীফ উদ্দিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31