IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> প্রবাস >> লিড নিউজ >> যে শহরে ঝুলছে পূর্ব ইউক্রেনের ভাগ্য

যে শহরে ঝুলছে পূর্ব ইউক্রেনের ভাগ্য

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পূর্ব ইউক্রেনের যুদ্ধের ফলাফল কী হবে, তা নির্ভর করবে সেভারোদোনেতস্ক শহরের যুদ্ধের উপর।

তিনি বলেন, ‘অনেক ক্ষেত্রেই, দোনবাসের ভাগ্যে কী জুটবে তা সেখানেই নির্ধারিত হচ্ছে।’ এমন এক সময় তিনি একথা বললেন যখন রুশ এবং বিচ্ছিন্নতাবাদী বাহিনীর সাথে শিল্পাঞ্চল এলাকায় যুদ্ধ চলছে।

তিনি দাবি করেন, তার সেনারা শত্রুবাহিনীর বড় ধরনের ক্ষতি করতে পেরেছে। তবে ওই এলাকায় থাকা ইউক্রেনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা বলছেন, ইউক্রেনীয় বাহিনীকে রুশ বাহিনী শহরের বাইরে পুশ ব্যাক করেছে। বৃহস্পতিবার বিবিসি এ খবর জানিয়েছে।

লুহানস্ক অঞ্চলের গভর্নর সের্হি হাইদাই বলেন, রাশিয়ার গোলা নিক্ষেপ এবং বিমান হামলা বাড়ানোর পর বিশেষ বাহিনী পিছু হটেছে। স্থানীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমাদের বাহিনী এখন আবার শুধুমাত্র শহরের বাইরের অংশ নিয়ন্ত্রণ করছে।’

তিনি বলেন, ‘তবে লড়াই এখনও চলছে, আমাদের বাহিনী সেভারোদোনেতস্ককে রক্ষা করছে।’ হাইদাই বলেন, ‘এটা বলা অসম্ভব যে, রুশরা শহরটিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করছে।’ গভর্নর বলেন, প্রায় ১৫ হাজার বেসামরিক লোক সেভারোদোনেদস্ক এবং নিকটবর্তী শহর লিসিচানস্কে রয়েছেন।

বুধবার রাশিয়া বলেছে যে, ইউক্রেন দোনবাসে ‘জনশক্তি, অস্ত্র ও সামরিক সরঞ্জামের ক্ষেত্রে মারাত্মক ক্ষতির শিকার হয়েছে।’ মার্চের শেষের দিকে যখন রাশিয়ার সেনারা রাজধানী কিয়েভের আশপাশ থেকে পিছু হটে, তখন যুদ্ধের কেন্দ্রবিন্দু পূর্ব ইউক্রেনের দিকে সরে যায়। ২০১৪-১৫ সালের যুদ্ধের পর থেকেই দোনবাসের বড় অংশ রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে রয়েছে।

অন্যদিকে জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস সতর্ক করেছেন যে রাশিয়ার আগ্রাসনের পরিণতি বিশ্বের জন্য খারাপ হচ্ছে। এতে প্রায় ১৬০ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ‘খাদ্য নিরাপত্তা, শক্তি এবং অর্থের উপর যুদ্ধের প্রভাব পদ্ধতিগত, গুরুতর এবং দ্রুততর হয়ে উঠছে।’

বিবিসি নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকোনজো-আইওয়ালা সতর্ক করে বলেছিলেন যে, কোন বিরতি ছাড়াই খাদ্য সংকট বছরের পর বছর স্থায়ী হতে পারে। তিনি বলেন, আফ্রিকান দেশগুলো বিশেষ করে গম ও সারের ঘাটতির কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। লক্ষ লক্ষ টন শস্য গুদাম এবং ইউক্রেনীয় বন্দরে বসে আছে, যুদ্ধের কারণে সেগুলো রপ্তানি করা যাচ্ছে না।

বৈশ্বিক ব্যাংকিং বিশেষজ্ঞরা মনে করেন, পশ্চিমা নিষেধাজ্ঞা, কোম্পানিগুলোর ব্যাপক প্রস্থান এবং রপ্তানিতে পতনের কারণে রাশিয়ার অর্থনীতি বছরের শেষ নাগাদ ১৫ শতাংশ কমতে পারে এবং ২০২৩ সাল নাগাদ আরও ৩ শতাংশ কমবে। ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল ফাইন্যান্স সতর্ক করে দিয়েছে, যদি ইউরোপ সম্পূর্ণভাবে রুশ জ্বালানি থেকে নিজেদের গুটিয়ে আনে তাহলে পরিসংখ্যান আরও খারাপ হতে পারে।

রাশিয়া ২৪ ফেব্রুয়ারী আক্রমণ চালায় এই বলে যে, ইউক্রেনকে নিরস্ত্রীকরণ এবং ‘ডি-নাজিফাই’ করতে চায়। তবে তাদের এ দাবি ব্যাপকভাবে প্রত্যাখ্যাত হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, উভয় পক্ষের হাজার হাজার যোদ্ধাসহ কমপক্ষে ৪ হাজার ২৫৩ জন বেসামরিক লোক নিহত এবং ৫ হাজার ১৪১ জন আহত হয়েছেন। এছাড়া বাড়ি ঘর ছেড়ে পালিয়েছে ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31