IMG-LOGO

মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারবর্গের অনুকূলে চেক হস্তান্তর ও বিতরণমহাদেবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষের‌্যালী ও আলোচনা সভাফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটকমানবতা ফেরিওয়ালা’ভুমি কর্মকর্তা শিবু দাশের বিদায়সিরাজগঞ্জে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভামান্দায় ভার্কের শিক্ষাবৃত্তি পেল ৩২ মেধাবী শিক্ষার্থীজনসেবা ও মানবিকতায় প্রশংসিত তারাগঞ্জের ইউএনও মোনাববর হোসেনখলনায়ক ডনের জামিন নামঞ্জুরতামাক নিয়ন্ত্রণে গণমাধ্যমের সমন্বয় ও সম্পৃক্তকরণ শীর্ষক কর্মশালাএকাত্তরের চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন করে রাখা হয়েছে: শিবির সভাপতি সাদ্দামমহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারসিরাজগঞ্জে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানেআড্ডা পুলিশের অভিযানমান্দায় খেলার মাঠের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভজাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন
Home >> জাতীয় >> টপ নিউজ >> লিড নিউজ >> ৫ শতাধিক ট্রাক দৌলতদিয়ায় নদী পারের অপেক্ষায়

৫ শতাধিক ট্রাক দৌলতদিয়ায় নদী পারের অপেক্ষায়

ধূমকেতু নিউজ ডেস্ক : দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে প্রায় পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্টে থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে দুই শকাধিক ও গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে প্রায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক সিরিয়ালে থাকতে দেখা গেছে।

এদিকে দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা। গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে আটকে থাকা স্থানে নেই টয়লেট, গোসল, খাবারসহ অন্যান্য সুবিধা।

ট্রাকচালকরা জানান, তাদের দুর্ভোগের শেষ নেই। দিনের পর দিন ঘণ্টার পর ঘণ্টা তারা এভাবে নদী পারের অপেক্ষায় সড়কে আটকে থাকেন। আর এ সমস্যা আজকের না, বহুদিনের। সমস্যা সমাধানে একমাত্র উপায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে একটি ব্রিজ। সড়কে আটকে থেকে তাদের লোকসান গুনতে হয় এবং সময় মত মালামাল পরিবহন করতে পারেন না।

এছাড়াও তারা টয়লেট, গোসল ও খাওয়া-দাওয়ার সমস্যায় পড়েছেন। টার্মিনাল চার্জ দিয়েও তাদের সড়কে থাকতে হচ্ছে। অনেক ট্রাকচালক নানা উপায়ে সিরিয়াল ভেঙে আগে চলে যাচ্ছেন।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মাহবুব হোসেন জানান, মাঝে মধ্যে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ার কারণে দৌলতদিয়া প্রান্তে কিছু যানবাহনের সিরিয়াল তৈরি হয়। ঘাট প্রান্তে দেড় শতাধিক পণ্যবাহী ট্রাক ছাড়া অন্য কোনো যানবাহন সিরিয়ালে নেই।

তবে গোয়ালন্দে মোড়ে কিছু ট্রাকের সিরিয়াল থাকতে পারে। বর্তমানে এই রুটে ১৮টি ফেরি চলাচল করছে। এছাড়া দৌলতদিয়া প্রান্তের ৩,৪,৫ নম্বর ঘাট পুরোপুরি সচল আছে। তবে নদীর পানি কমার কারণে ৬ নম্বর ঘাটে ফেরি ভিড়তে পারছে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930