IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> রাজশাহী >> লিড নিউজ >> ‘২০২৮ সালের মধ্যে বাংলাদেশে এসডিজি’র লক্ষমাত্রা পূরণ হবে’

‘২০২৮ সালের মধ্যে বাংলাদেশে এসডিজি’র লক্ষমাত্রা পূরণ হবে’

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত দশটি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক জেলা পর্যায়ে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

রাজশাহী জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে সোমবার সকাল ৯টা থেকে শুরু হয় এই প্রশিক্ষণ কর্মশালা।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি। সভাপতিত্ব করেন, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।

প্রধান অতিথি বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে দেশ স্বাধীন হওয়ার ফলে আজ এখানে বসে দেশ গড়ার কাজে সবাই কর্মশালা করছি। জীবন বাজি রেখে যাঁরা দেশকে স্বাধীন করেছিলেণ সেই সকল মুক্তিযোদ্ধাদের সরকার বীর মুুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

তিনি বলেন, সরকার সফলতার সাথে এমডিজি পূরণ করতে সামর্থ্য হয়েছিলো । এখন এসডিজি বাস্তবায়নের সরকার কাজ করছে। যে সতেরটি ইন্ডিকেটর রয়েছে তা ২০৩০ সাল নয় বাংলাদেশ ২০২৮ সালের মধ্যে বাস্তবায়ন করতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, সরকার করোনা মহামারীতে বলিষ্ট ভূমিকা রাখায় বাংলাদেশে মৃত্যুর হার কম রয়েছে। এ সময়ে দেশের অভ্যন্তরে উন্নয়নমুলক কাজ বাধা গ্রস্থ হলেও রেমিডেন্স কমেনি। সরকারের লক্ষমাত্রা সঠিক রয়েছে। ফলে দেশে কোন প্রকার খাদ্য সংকটসহ অন্যান্য সমস্যার সৃষ্টি হয়নি বলে জানান তিনি।

বাংলাদেশ আজ চ্যালেঞ্জ মোকাবেলা দেশ হিসেব বিশ্বের নিকট পরিচিতি পেয়েছে। যেভাবে করোনা মোকাবেলা করেছে। ঠিক সেইভাবে সকল বাধা অতিক্রম করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করতে সক্ষম হয়েছে। এছাড়াও এবারের স্বাস্থ্য বিভাগের বিসিএস এ মাত্র ২০০০হাজার ডাক্তার নিয়োগ দেয়ার কথা থাকলেও সরকার নিচ্ছে ৪০০০ ডাক্তার । এটা অনেক বড় একটি চ্যালেঞ্জ বলে তিনি আখ্যায়িত করেন।

তিনি বলেন, ইতোমধ্যে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাদার অব হিউম্যানিটি হিসেবে বিশ্বে আখ্যায়িত হয়েছেন। তিনি রহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে উল্লেখ করেন তিনি।

প্রধান অতিথি আরও বলেন, বাংলাদেশ এখন খাদ্যে সয়ংসম্পূর্ন। এছাড়াও বাংলাদেশের তৈরী পোষাক থেকে শুরু করে কৃষিজাত ও অন্যান্য উৎপাদিত পন্য বিশ্বের দরবারে সুনামের সাথে স্থান করে নিয়ে ব্যবসা করছে। দেশের উন্নয়নের ধারা চলমান এবং শান্ত পরিবেশ বজায় থাকার কারনে বিদেশীরা বিনিয়োগ করছে। ফলে দেশের বেকারত্ব সমস্যা সমাধান হতে শুরু করেছে। এভাবে উন্নয়ন হতে থাকলে এবং বর্তমান সরকার ক্ষমতায় থাকলে ২০৪১ সালের পূর্বেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি। আর ই উন্নত রাষ্ট্র গড়ার অংশিদার হতে সবাইকে সততার সহিত কাজ আহবান জানান প্রওধান অতিথি।

সভার সভাপতি আব্দুল জলিল প্রধানমন্ত্রীর উদ্ভাবনী প্রসংনীয় বিশেষ দশটি উদ্যোগ যেমন- নারীর ক্ষমতায়ন, আশ্রয়ন, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচী ও সবার জন্য বিদ্যুৎ, বিষয়ে কি নোট উপস্থাপন করেন। সেইসাথে প্রতিটি উদ্যেগ এর বর্তমান অবস্থা সম্পর্কে আলোকপাত করেন।

রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে ও গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জি আই ইউ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যান চৌধীর সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতিহ অনলি কুমার সনরকার, এনএসআই এর যুগ্ম পরিচালক ছানোয়ার হোসেন।

আরও উপস্থিত ছিলেন, দৈনিক সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত ও দৈনিক সোনালী সংবাদ পত্রিকারি সম্পাদক লিয়াকত আলীসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় সরকারের প্রতিনিধি ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স গণমাধ্যম কর্মী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31