IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলীমহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বিদায় অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের পেটালেন প্রধান শিক্ষক

বিদায় অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের পেটালেন প্রধান শিক্ষক

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর কচুক্ষেতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বাক-বিতণ্ডার জেরে শিক্ষার্থীদের পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষক মো. জাকির হোসেনের বিরুদ্ধে। গতকাল বুধবার দুপুরে মিরপুর ১৪ নং পুরাতন কচুক্ষেত হাজী সৈয়দ আলী খান উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, গতকাল দুপুরের দিকে আলী খান স্কুলের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিল। সেখানে মিলাদ ও দোয়া মাহফিল শেষে ছাত্রীদের আগে মিষ্টি বিতরণ করার প্রস্তাব দেন প্রধান শিক্ষক। এ সময় ছাত্ররা তা প্রত্যাখ্যান করে সবাইকে একসঙ্গে মিষ্টি বিতরণের কথা বলেন।
একপর্যায়ে প্রধান শিক্ষক জাকির হোসেন ও শিক্ষার্থীদের মধ্যে বিষয়টি নিয়ে তর্কাতর্কি শুরু হয়। এরপর ওই প্রধান শিক্ষক রাগান্বিত হয়ে বাঁশ দিয়ে অনেক শিক্ষার্থীকে এলোপাথাড়ি পেটাতে থাকেন। এতে অনেকের হাত-পা ভেঙে গেছে বলে অভিযোগ করেছেন এক শিক্ষার্থী।

এ ঘটনায় স্কুলের অন্য শিক্ষার্থী ও স্থানীয়রা প্রধান শিক্ষককে তার কক্ষে অবরুদ্ধ করে রাখে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষক জাকির হোসেনকে উদ্ধার করে ভাসানটেক থানায় নিয়ে যায়। এ ব্যাপারে পুলিশের মিরপুর বিভাগের এডিসি আরিফুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে আমরা থানায় বসেছি। স্কুলের প্রধান শিক্ষক, কয়েকজন শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির লোকজনও থানায় রয়েছে। আমরা প্রকৃত ঘটনা কী- তা জানার চেষ্টা করছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31