IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কালাইয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কালাইয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটের কালাইয়ে পুকুরে ডুবে মায়া আক্তার (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে পাঁচগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

নিহত শিশু হলেন, কালাই পৌরসভার পূর্ব সড়াইল গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।

থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় থেকে এসে উপজেলার পুনট পাঁচগ্রাম মৃধা পাড়ার সরাফত প্রামানিকের পুকুরে অন্য শিশুদের সঙ্গে গোসল করতে নামে মায়া আক্তার। শিশুটি সাঁতার না জানায় পুকুরে ডুবে যায়। এসময় অন্য শিশুরা মায়া আক্তারকে দেখতে না পেয়ে চিৎকার দিয়ে উঠে। পরে স্থানীয়রা পুকুরে নেমে শিশুকে খুঁজতে শুরু করে। এমতাবস্থায় পুকুরের পানির তল থেকে শিশুকে উদ্ধার করা হয়। তৎক্ষনাৎ ঘটনাস্থল থেকে শিশুকে দুপুর ২টায় কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা শিশুকে মৃত ঘোষণা করেন।

শিশুর নানা ইব্রাহিম হোসেন বলেন, আমার নাতনি প্রায় দুই বছর যাবৎ আমার বাড়িতে থাকে। এখানেই পাঁচগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করে। আজকে দুপুরে স্কুল থেকে নাতনি এসে পুকুরে অন্য শিশুদের সঙ্গে গোসল করতে যায়। এরপর আমার নাতনি সাঁতার না জানায় পুকুরে ডুবে যায়। খোঁজাখুঁজির পরে পুকুরের পানির তল থেকে নাতনিকে উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, পুকুরের পানিতে ডুবে মায়া আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31