IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশীর মৃত্যু

বিএসএফ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে দুলাল হোসেন (৩৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নিহত দুলাল পাঁকা ইউনিয়নের সীমান্তবর্তী দশরশিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

বুধবার (২২ জুন) রাত ৩টার দিকে দুই সীমান্তের ভারতীয় অংশে দুলাল নিহত হয়।

স্থানীয় বাসিন্দা, নিহত দুলালের স্ত্রী ও স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নিহত দুলালের লাশ পড়ে ছিল। সীমান্ত লাইন থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে ভারতের অভ্যন্তরে পশ্চিমবঙ্গের সুতি থানার চাঁদনীচক এলাকার মাঠের ভেতরে লাশ পড়ে রয়েছে।

নিহত দুলালের স্ত্রী শাহিদা খাতুন জানান, আমার স্বামী মঙ্গলবার (২১ জুন) সন্ধ্যার পর কয়েকজনের সঙ্গে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর রাতে আর বাড়ি ফেরেনি। সকালে শুনেছি, গভীর রাতে সীমান্তে গুলির শব্দ পেয়েছে গ্রামবাসী। সকালে জানতে পারি, বিএসএফের চাঁদনীচক ফাঁড়ির জোয়ানদের গুলিতে আমার স্বামী মারা গেছে। ভারতের এক কিলোমিটার ভেতরে তার লাশ রয়েছে।

নিহত দুলালের আত্বীয় তরিকুল ইসলাম বলেন, এলাকার মানুষ ও আত্মীয়স্বজনরা বুধবার সকালে বিজিবির ওয়াহেদপুর কোম্পানি ফাঁড়িতে গিয়ে খবর দেয়। আমরা দুলালের মরদেহ ফিরিয়ে আনার অনুরোধ করি বিজিবির কাছে। পরে বিজিবির ওয়াহেদপুর কোম্পানি ফাঁড়ির একটি দল দুলালের বাড়িতে গিয়ে তার স্ত্রীসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন।

স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম জানান, নিহত দুলালের সাথে মঙ্গলবার সন্ধ্যায় ভারতীয় সীমান্ত এলাকায় আরও দুই ব্যক্তি তার সাথে গেছিলেন। তারাও ফিরে আসলেও তাদের ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আমার সভা ছিল। এরমধ্যে দুলালের আত্মীয়-স্বজনরা বিএসএফের গুলিতে নিহত হওয়ার বিষয়টি জানিয়েছে। এখনও (বুধবার বিকেল ৪টা) লাশ ফেরত পাওয়া যায়নি।

তবে পাঁকার ওয়াহেদপুর সীমান্তে বিএসএফের গুলিতে কোনো বাংলাদেশির হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শাহেদ।

মুঠোফোনে তিনি বলেন, সীমান্তে কোনো বাংলাদেশির হতাহতের খবর পায়নি। তবে এক ব্যক্তির পরিবার তাদের স্বজন নিখোঁজ হওয়ার বিষয়টি আমাদেরকে জানিয়েছে। কিন্তু তিনি সীমান্তে গুলিবিদ্ধ হয়েছেন কি না, তা নিশ্চিত নয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31