ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা কৃষকলীগের আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুন) বিকেল ৫ টায় নগরীর অলকার মোড় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন ইদুল আজহার আগে প্রত্যেক উপজেলায় বর্ধিত সভা, প্রধানমন্ত্রী ষোষিত তিন মাসব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনসহ বাগমারা কৃষকলীগ কাউন্সিল বাস্তবায়নের সিন্ধান্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন, জেলা কৃষকলীগের আহ্বায়ক অধ্যক্ষ তাজবুল ইসলাম।
আহ্বায়ক কমিটির সদস্য সচিব শ্রী বিমল সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক মহসিন আলী, আবুল, হেলাল উদ্দীন, এজাজ হোসেন উজিরসহ অন্যান্য সদস্যরা।


