IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধন
Home >> রাজনীতি >> বিএনপির নেতাদের সাঁতার কেটে পদ্মা পার হওয়ার পরামর্শ খাদ্যমন্ত্রীর

বিএনপির নেতাদের সাঁতার কেটে পদ্মা পার হওয়ার পরামর্শ খাদ্যমন্ত্রীর

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : বিএনপির নেতাদের সাঁতার কেটে পদ্মা নদী পার হওয়ার পরামর্শ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁ শহরের সরিষাহাটির মোড়ে আয়োজিত এক পথসভায় মন্ত্রী এ কথা বলেন।

তিনি বিএনপির নেতাদের উদ্দেশ্য করে বলেন, ‘আপনাদের নেত্রী বলেছিলেন, আওয়ামী লীগ পদ্মা সেতু তৈরী করতে পারবে না। আওয়ামীলীগ আমলে নির্মিত হলেও সেই সেতুতে উঠতে নিষেধ করেছিলেন তিনি। কারণ, সেতুটি নাকি জোড়াতালি দিয়ে বানানো হবে। সেতু তো হয়ে গেল। এখন তো আপনারা নেত্রীর কথা শুনলে, পদ্মা সেতুতে উঠবেন না। আবার নৌকা তো আওয়ামী লীগের প্রতীক, সেখানেও উঠবেন না। তাহলে আপনারা সাঁতার কেটে পদ্মা নদী পার হন। আমরা পদ্মা সেতু দিয়ে পার হব।

পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু যেন না হয়, সেজন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। বিশ্বব্যাংক ঋণ প্রত্যাহার করে নিয়েছে। আমাদের চোর সাব্যস্ত করে মামলা করেছে। কিন্তু আমাদের নেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি বলে চ্যালেঞ্জ করেছিলেন। পরবর্তী সময়ে আদালতে প্রমাণ হয়েছে, পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি। প্রধানমন্ত্রী সেই অপমানের প্রতিশোধ নিতে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের প্রতিজ্ঞা করেছেন। তিনি করে দেখিয়েছেন। পদ্মা সেতু আজকে আমাদের আত্মমর্যাদার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আগামী শনিবার পদ্মা সেতু উদ্বোধনের দিন বাংলাদেশের মানুষ ও আওয়ামীলীগের কর্মীরা আনন্দে ভাসবেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে বিএনপি ক্ষমতায় এসেছে দাবি করে খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে দেশে-বিদেশে এখনো ষড়যন্ত্র হচ্ছে।

বিএনপি নেতারা বলছেন, ‘পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’। এর মাধ্যমে তাঁরা প্রমাণ করে দিয়েছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারাই হত্যা করে ক্ষমতায় এসেছেন। আবারও তারা ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছেন। এ অপশক্তিকে রুখে দিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

এর আগে সকাল নয়টায় শহরের সরিষাহাটির মোড়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। বেলা ১১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবদুল মালেক। সভায় বক্তব্য দেন, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31