IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট
Home >> রাজনীতি >> টপ নিউজ >> বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রী

বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রী

বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর উপলক্ষ্যে জনসভাস্থল পরিদর্শন করেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি- ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল লাশের রাজনীতিতে বিশ্বাস করে না, যে রাজনীতিতে ওই পলাতক স্বৈরাচারী উনি বিশ্বাস করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভালোবাসা নিয়ে এই পর্যন্ত এগিয়ে এসেছে, জনগণের ভালোবাসা নিয়ে সকল অন্যায়, অবিচার এবং দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর উপলক্ষ্যে জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, কারা আগুন সন্ত্রাস করছে, কারা এমপির বাড়িতে আগুন দিচ্ছে, কারা মানুষকে ছুরিকাঘাত করছে, ওরা কারা লাশের রাজনীতি করে? হাসপাতালে আগুন দেন, ধর্মীয় প্রতিষ্ঠানে, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেন-এই আগুনের ইতিহাস হচ্ছে ওই যে নিষিদ্ধ ঘোষিত যে দল, তাদের ইতিহাস। তারা ৭২ সন থেকে এই কাজ করে আসছে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে মানুষের ওপর গুলি চালিয়ে ১৪০০ মানুষকে হত্যা করেছে। প্রায় ৩০ হাজারের অধিক মানুষ আজকে পঙ্গুত্ব বরণ করেছে। দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে হাজার হাজার নেতাকর্মী গুমের শিকার হয়েছেন।

ডা. জাহিদ হোসেন বলেন, তারা (আওয়ামী লীগ) আবারও সেই পুরনো কায়দায় গায়ের জোরে, নিজেদের মতামত মানুষের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। জনগণ কিন্তু মুখিয়ে আছে। ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে জনগণ যেমন জবাব দিয়েছে, ইনশাআল্লাহ এদেশের মানুষ জানে গণতন্ত্র কীভাবে রক্ষা করতে হয়, গণতন্ত্র কীভাবে ধরে রাখতে হয়, দেশের সার্বভৌমত্ব কীভাবে অক্ষুণ্ণ রাখতে হয়। আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি এদেশের মানুষ সিদ্ধান্ত নিতে অতীতে কোনো দিন ভুল করে নাই। আগামী দিনে যারা দিবা স্বপ্ন দেখছে, যারা আসামি হয়ে এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হয়েও যারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড করছে তাদেরকে কীভাবে রুখে দিতে হয় এদেশের মানুষ জানে।

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সফরে এসে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির কেন্দ্রীয় উদ্বোধন করবেন বলে নিশ্চিত করেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। একই সঙ্গে দেশের ১৩২টি উপজেলায় এ কর্মসূচি উদ্বোধন করা হবে।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী অঙ্গীকারের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি ফ্যামিলি কার্ড। প্রথম পর্যায়ে হতদরিদ্র ও দরিদ্র পরিবারের সদস্যরা এ সুবিধা পাবেন। এ ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ বা ধর্মীয় পরিচয়ের কোনো ভেদাভেদ থাকবে না। চলতি বছর প্রথমে প্রায় ৪১ লাখ পরিবারকে এ সুবিধা দেওয়ার পরিকল্পনা থাকলেও মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের পর প্রায় ৮০ লাখ পরিবারের সম্ভাব্য তালিকা পাওয়া যাচ্ছে। এছাড়া কৃষকদের সহায়তায় কৃষক কার্ড এবং মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডার ধর্মীয় নেতাদের জন্য সহায়তা কর্মসূচি নেওয়া হয়েছে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৪ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি শুরু করেছেন। পর্যায়ক্রমে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহবার উদ্দিন, কুষ্টিয়া-২ (মিরপুর -ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31