IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলীমহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নাচোলে বাল্যবিয়ের খেসারত, কিশোরীর আত্মহত্যা

নাচোলে বাল্যবিয়ের খেসারত, কিশোরীর আত্মহত্যা

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ফতেপুর ইউনিয়নের সেন্দুরমতি গ্রামের আবু বক্করের কিশোরী কন্যা শহিজন(১৭) বাল্যবিয়ের কারণে স্বামীর সাথে বনিবনা না হওয়াতে অভিমানে বাড়ীর পাশে আমগাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

নাচোল থানার ওসি(তদন্ত) আব্দুল ওয়াহাব জানান, উপজেলার ফতেপুর ইউনিয়নের সেন্দুরমতি গ্রামের আবু বক্করের ১৭বছরের কিশোরী কন্যা শহিজন গত বুধবার রাতে বাড়ীর পাশে আব্দুর রাজ্জাকের আমবাগানের আমগাছের ডালে গলায় নাইলনের রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

তিনি আরও জানান, রাতেই শহিজনের বাবা-মা স্বজনদের বাড়িতে অনেক খুঁজাখুঁজি করে। পরে ওই রাতেই প্রতিবেশীর আমগাছে শহিজনের ঝুলন্ত লাশ দেখে নাচোল থানাপুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলাসদর হাসপাতালে পাঠায়।

কিশোরীর আত্মহত্যার করাণ তার পরিবার না জানালেও ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদির আহম্মেদ ভুলু জানান, মেয়ের বাপ-মা মেয়েটির বাল্য বিয়ে দিয়েছিল। বিয়ের পর পরই স্বামীর সাথে বনিবনা না হওয়ার কারণে বাপের বাড়িতেই ছিল ওই মেয়ে। আত্মহত্যার কারণ হিসেবে গ্রামবাসীর ধারণা বাল্য বিয়ের কারণে স্বামীর সাথে বনিবনা না হওয়ার জন্য কিশোরী শহিজন অভিমানে আত্মহত্যা করে থাকতে পারে।

এব্যাপারে নাচোল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31