IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> খেলা >> রুয়েটে বঙ্গবন্ধু আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ

রুয়েটে বঙ্গবন্ধু আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ শারীরিক শিক্ষা কেন্দ্রের আয়োজনে বঙ্গবন্ধু আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুন) বিকাল সাড়ে ৩ টায় রুয়েট কেন্দ্রীয় খেলার মাঠে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ বনাম গøাস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মধ্যে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ গøাস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগকে ৪-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ।

ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্ণামেন্ট আয়োজক কমিটির সভাপতি ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল আওয়াল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সেলিম হোসেন।

আরও বক্তব্য রাখেন, রুয়েট মেডিকেল সেন্টারের চীফ মেডিকেল অফিসার ডা. মোকসেদ আলী, ছাত্রলীগ রুয়েট শাখার সহ সভাপতি ওসমান হায়দার তমাল।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক অধ্যাপক ড. মিয়া জগলুল সাদত, কর্মকর্তা সমিতির সভাপতি নাজিমউদ্দীন আহম্মদ সহ বিভিন্ন দপ্তর,বিভাগ,শাখা প্রধানগন, বিশিষ্ট শিক্ষক-কর্মকর্তা-শিক্ষার্থী কর্মচারীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, চীফ ফিজিক্যাল এডুকেশন অফিসার (ভারপ্রাপ্ত) মাহবুবুল আলম।

টুর্ণামেন্টে সেরা খেলোয়ার হিসেবে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাজু, ফাইনালের সেরা খেলোয়ার হিসেবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাসেল এবং টুর্ণামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী দিগন্তকে ট্রফি প্রদান করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31