IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিত
Home >> অর্থনীতি >> লিড নিউজ >> ৫১ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক

৫১ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকা ও ময়মনসিংহ বিভাগে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং পরিবেশবান্ধব জ্বালানি নিশ্চিতে বিশ্ব বাংকের সঙ্গে সাড়ে ৫১ কোটি ডলারের ঋণ চুক্তি করেছে বাংলাদেশ সরকার।

বৃহস্পতিবার এ সংক্রান্ত বিবৃতি প্রকাশ করেছে বিশ্ব ব্যাংক।

বিবৃতিতে বলা হয়, ঋণের এই অর্থ ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের ২৫টি গ্রামীণ এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকীকরণে ব্যয় হবে। এর মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের ‘সিস্টেম লস’কমে যাবে ২ শতাংশের বেশি।

এ ছাড়া বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিদ্যুৎ সরবরাহ ঘণ্টায় ৬ হাজার ৭৯০ গিগাওয়াট বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ ব্যবস্থাকে জলবায়ু সহিষ্ণু করে তোলা হবে।

বাংলাদেশ ও ভুটানে বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ড্যানডান চেন বলেন, বাংলাদেশ সরকার গত এক দশকে সবার কাছে বিদ্যুত পৌঁছানোর বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছে এবং বর্তমানে সকল জনগণ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা এই সময়ে পাঁচগুণ বেড়ে ২৫ গিগাওয়াট হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে নতুন ও উদীয়মান প্রযুক্তিগুলো ব্যবহার করে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রয়োজন মেটাতে দেশে বিদ্যুৎ সরবরাহের কার্যক্ষমতা বাড়ানোর পাশাপাশি আরও নির্ভরযোগ্য করে তোলা যাবে।

এ কর্মসূচির আওতায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাধ্যমে ১০০ জনের বেশি গ্রাহককে সোলার মিটার সংযোগ দেয়া যাবে। গ্রিডে নতুন ১৫০ মেগাওয়াট সৌরবিদ্যুত যুক্ত হবে। ৩১ হাজার কিলোমিটার বিতরণ লাইনে ২ লাখ উন্নত মিটার বসানো যাবে।

ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম শক্তিশালীকরণ ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির মাধ্যমে বার্ষিক কার্বন নির্গমন ৪১ হাজার ৪০০ মেট্রিক টন কমানোর লক্ষ্যও রয়েছে এই প্রকল্পে।

বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন বলেন, এই কর্মসূচি সরকারের সমন্বিত শক্তি ও বিদ্যুৎ খাতের মাস্টারপ্ল্যানের সঙ্গে সামঞ্জ্যস্যপূর্ণ। পরিবেশবান্ধব এবং নির্ভরযোগ্য বিদ্যুৎ উৎপাদন গ্রামীণ জনগোষ্ঠীর উৎপাদনশীলতা বাড়াতে এবং জলবায়ু পরিবর্তনের কারণে ঘটে যাওয়া ঘটনাগুলো মোকাবিলায় সাহায্য করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930