IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদান
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’

‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আজকের বাংলাদেশের প্রেক্ষাপট, আঞ্চলিক ভূরাজনীতির প্রেক্ষাপট এবং বৈশ্বিক রাজনীতির যে প্রেক্ষাপট, তা বেশিরভাগই অর্থনীতিকে কেন্দ্র করেই পরিচালিত হচ্ছে। এবং পৃথিবীর অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং উৎস হিসেবে চীন সারা পৃথিবীতে আজকে আলোচিত।

শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন (বিসিএফএ) আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সংগত কারণেই আমাদের দেশের অর্থনীতিও বিশেষ করে আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে। এবং সে কারণে আমরা চীনকে আমাদের অর্থনৈতিক এবং বাণিজ্যিকের প্রেক্ষাপটে যেমন বাধ্যবধকতা আছে বন্ধুত্ব তৈরি করা, তেমনি আমাদের মধ্যে আন্তরিক আগ্রহ আছে। আমাদের মত দেশকে যদি এগিয়ে যেতে হয়, আমাদের অর্থনীতির গতিকেই আরো অনেক বেশি প্রবাহিত করতে হবে। যা আমাদের নেতা তারেক রহমান ক্ষমতায় আসার আগে থেকেই বারবার করে বলেছেন। এবং আমাদের এই স্ট্রাটেজিক টার্গেটের সব চাইতে গুরুত্বপূর্ণ বন্ধু হতে পারে চীন। কেননা চীনের সেই সামর্থ্য আছে।

তিনি বলেন, আমাদের দেশের যে এফডিআই স্টক, তার মধ্যে চীনের অবস্থা হচ্ছে দ্বিতীয়। আমাদের দেশের যে বাণিজ্য ঘাটতি, তার মধ্যে চীনের উপরে নির্ভর করে সব চাইতে বেশি ঘাটতি আমাদেরকে বহন করতে হচ্ছে। কেননা চীন থেকে আমাদের বাণিজ্যের চিত্র প্রায় ২০ বিলিয়ন ডলার। এই ২০ বিলিয়ন ডলারের মধ্যে প্রায় সবটাই আমাদেরকে আমদানি করতে হয় চীন থেকে। আমাদের এখান থেকে আমরা এক বিলিয়ন ডলারও রপ্তানি করতে পারি না।

তিনি আরও বলেন, আমাদের এই রপ্তানি সামর্থ্য বাড়ানোর জন্য চীন সরকারের একটা প্রচণ্ড আগ্রহ আছে। এটাই হচ্ছে আমাদের বন্ধুত্বের সবচাইতে গুরুত্বপূর্ণ স্ট্রাটেজিক পয়েন্ট। চীনের সঙ্গে আমাদের বন্ধুত্ব নিয়ে অন্য যে যাই দেখা করুক না কেন, চীনের এই আগ্রহ এবং আমাদের এই প্রয়োজন—এটাই হচ্ছে আমাদের দুই দেশের বন্ধুত্বের স্ট্রাটেজিক ইউনিটি পয়েন্ট, মিউচুয়াল ইন্টারেস্ট পয়েন্ট।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত, শিমুল বিশ্বাস এমপি, সানজিদা ইসলাম তুলি এমপি প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট নাজমুল হক নান্নু।

বাংলাদেশ ও চীনের পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ এবং জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কূটনীতিক, ব্যবসায়ী, রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930