ধূমকেতু নিউজ ডেস্ক : কক্সবাজার সৈকত থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে সৈকতের ডায়াবেটিক ও নাজিরারটেক পয়েন্ট থেকে মরদেহ দুটি উদ্ধার করেন বীচকর্মীরা।
বীচকর্মী সুপারভাইজার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলো- শহরের কুতুবদিয়া পাড়ার বাসিন্দা মুফিজ আলমের ছেলে মো. জায়েদ (৫) ও মোহাম্মদ আলীর ছেলে রিয়াদ (৬)।
কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল বলেন, ‘সোমবার বিকেল ৩টা থেকে দুই শিশু নিখোঁজ ছিল। রাত ১২টার পরে পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।’
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news