IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> প্রবাস >> টপ নিউজ >> পিকে হালদার ফের ১৫ দিনের জেল হেফাজতে

পিকে হালদার ফের ১৫ দিনের জেল হেফাজতে

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর হাতে গ্রেফতার হওয়া পি কে হালদার ওরফে প্রশান্ত কুমার হালদার ওরফে শিব শঙ্কর হালদারসহ ছয় অভিযুক্তকে ১৫ দিনের জেল হেফাজত দেয়া হয়েছে। সে ক্ষেত্রে আগামী ২০ জুলাই ফের তাদের আদালতে তোলা হবে।

১৪ দিনের জেল হেফাজত শেষে আজ মঙ্গলবার অভিযুক্ত প্রত্যেককেই কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ সিবিআই কোর্ট-৩ এ তোলা হলে বিচারক জীবন কুমার সাধু এই নির্দেশ দেন। প্রয়োজনে নতুন নতুন তথ্য পেতে কারাগারে গিয়েও অভিযুক্তদের জেরা করবেন ইডির কর্মকর্তারা। পিকের ভাই প্রাণেশ হালদারের জামিনের যে আবেদন আদালতে করা হয়েছিল, এদিন তা প্রত্যাহার করে নেওয়া হয়, অন্যদিকে বাকি পাঁচ অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত।
এদিকে, ইডি সূত্রে খবর আগামী কয়েক দিনের মধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিতে পারে তারা।

এ ব্যাপারে এদিন ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানান, আগামী কয়েকদিনের মধ্যেই এই মামলায় চার্জশিট জমা পড়বে। তদন্তের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং কিছু প্রভাবশালী ব্যক্তিদের নামও এর মধ্যে জড়িয়ে পড়েছে।

ওই প্রভাবশালীদের মধ্যে কোন দেশের নাগরিক সে ব্যাপারে প্রশ্ন করা হলে আইনজীবী বলেন, এই মুহূর্তে ভারতীয় প্রভাবশালীদের নাম নিয়েই আমরা চিন্তিত। বাংলাদেশের নাম আসলেও এই মামলায় তাদের নাম নেই।

বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে তিনি বলেন, বাংলাদেশ সরকারের পক্ষে বা তদন্তকারী এজেন্সিগুলোর পক্ষে ইডি বা আমাদের কাউকে জানানো হয়নি। আদালতে পিকের ভাই প্রাণেশ হালদারের আগাম জামিন প্রত্যাহার করে নেওয়া হয়, অন্যদিকে বাকিদের জামিন খারিজ করে দেয় আদালত।

উল্লেখ্য, গত ১৪ মে অশোকনগরসহ পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় অভিযান চালায় পি কে হালদারের সাথেই গ্রেফতার করা হয় তার ভাই প্রাণেশ হালদার, স্বপন মিস্ত্রি ওরফে স্বপন মৈত্র, উত্তম মিস্ত্রি ওরফে উত্তম মৈত্র, ইমাম হোসেন ওরফে ইমন হালদার এবং আমানা সুলতানা ওরফে শর্মী হালদারকে।
ইতিমধ্যেই পিকে হালদারসহ গ্রেপ্তারকৃত ছয়জনের বিরুদ্ধেই ‘প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট’ (PMLA) এবং ‘দ্যা প্রিভেনশন অব কোরাপশন অ্যাক্ট’ এ মামলা দায়ের করা হয়েছে।

ইতিমধ্যেই আদালতের পক্ষে কয়েক দফায় ইডি রিমান্ড এবং জেল হেফাজতের নির্দেশ দেওয়ার পর পিকে হালদারসহ ৫ পুরুষ অভিযুক্ত রয়েছেন কলকাতার প্রেসিডেন্সি কারাগারে, অন্যদিকে মহিলা অভিযুক্ত রয়েছেন আলিপুর কেন্দ্রীয় কারাগারের নারী সেলে। অভিযুক্তদের জেরা করে ইতিমধ্যেই নানা চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রচুর সম্পত্তির হদিস পাওয়া গেছে পশ্চিমবঙ্গসহ ভারতের একাধিক শহরে।

এদিকে, ওই মামলায় পিকে হালদারের অন্যতম সহযোগী স্বপন মৈত্র’এর স্ত্রী পূর্ণিমা মৈত্রকে জেরা করেছে ইডির কর্মকর্তারা। গত বুধবারই ইডির পূর্বাঞ্চলীয় কার্যালয় সল্টলেকের সিজিও কার্যালয়ে আসনে পূর্ণিমা মৈত্র। টানা প্রায় পাঁচ ঘণ্টা জেরা করা হয় বাংলাদেশের দুদকের এজহারভুক্ত আসামি পূর্ণিমা মৈত্রকে। খতিয়ে দেখা হচ্ছে, পূর্ণিমার পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাস বই, ইনকাম ট্যাক্স সম্পর্কিত নথি, বারাসাতে থাকা তাদের একটি ফ্ল্যাটের প্রয়োজনীয় কাগজপত্রসহ একাধিক নথিপত্র।

পিকে হালদারের বিরুদ্ধে উঠা অর্থপাচারের সাথে পূর্ণিমার আদৌ কোন সম্পর্ক আছে কিনা, থাকলেও তা কোন পর্যায়ের, পূর্ণিমার নাগরিকত্ব, মূলত এসবই খতিয়ে দেখতে চায় ইডির কর্মকর্তারা। আগামী ৬ জুলাই তাকে ফের ইডির দপ্তরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে পূর্ণিমাকে।

অর্থ-পাচার সংক্রান্ত মামলায় ইডির কর্মকর্তাদের মুখোমুখি হয়েছেন পিকে হালদারের আরেক সহযোগী সুকুমার মৃধার বড় মেয়ে অতসী মৃধা এবং তার স্বামী সঞ্জীব হাওলাদারকেও। গত সপ্তাহেই তাদেরকেও পৃথক ভাবে জেরা করে ইডির তদন্তকারী কর্মকর্তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31