IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলীমহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> আত্রাইয়ে মেহেদীর রং না মুছতেই নবদম্পতির আত্মহত্যা

আত্রাইয়ে মেহেদীর রং না মুছতেই নবদম্পতির আত্মহত্যা

ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে মেহেদির রং না মুছতেই শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে এক নবদম্পতি আত্মহত্যা করেছে। তাদের আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। এ নিয়ে এলাকার জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (১৯ জুলাই) দিবাগত রাতের যে কোন সময় উপজেলার সুদরানা গ্রামে।

বুধবার (২০ জুলাই) সরেজমিনে গিয়ে জানা যায়, ওই গ্রামের ছাইফুল ইসলামের ছেলে মাসুম (২৩) গত দুই মাস আগে বিয়ে করে তার আপন মামাতো বোন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের আশকর আলীর মেয়ে লিমা খাতুনকে (১৮)। আত্মীয়তার সুবাদে পূর্ব থেকে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং সেই প্রেম থেকেই দু’জনের বিয়ে হয়।

ছেলের মা নাদিরা বেগম জানান, মঙ্গলবার রাতে ছেলে মাসুম বাইরে বেড়াতে যায়। এদিকে পুত্রবধূ স্বামীর জন্য অপেক্ষা করতে থাকে। পরে মাসুম বাড়ি আসলে রাতের খাবার না খেয়েই স্বামী স্ত্রী এক ঘরে শুয়ে পড়ে। পরে গৃহকর্ত্রী নাদিরা তাদেরকে খাবারে জন্য ডাকাডাকি করলে মাসুম উঠে খাবার খেলেও পুত্রবধূ লীমা না রাতের খাবার খায়নি।

এদিকে বুধবার সকালে তাদেরকে ঘুম থেকে জাগানোর জন্য মা নাদিরা দফায় দফায় ডাকাডাকি করেন। কিন্তু তাদের কোন সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে পুত্রবধূর লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তিনি চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এসে শয়নঘরের দরজা ভেঙ্গে দেখতে পান দু’জনের ঝুলন্ত লাশ। পরে তারা লাশ দু’টি নামিয়ে নিচে রেখে দেন। এদিকে নবদম্পতির একসাথে আত্মহত্যার বিষয়টি প্রচার হলে এলাকার হাজার হাজার মানুষ ওই বাড়িতে ভীড় জমায়।

সংবাদ পেয়ে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান ও আত্রাই থানার ওসি তারেকুর রহমান ঘটনাস্থল পদির্শন করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক। মনে হচ্ছে অভিমান করেই দু’জনে এ ঘটনা ঘটিয়েছে।

আত্রাই থানার ওসি তারেকুর রহমান বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আত্রাই থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31