IMG-LOGO

শনিবার, ২ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বদলগাছীতে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেসরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩কাঁদলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস, অভিযোগ ফারুকীর বিরুদ্ধেইরানে হামলাকে ভুল ছিল মনে করেন ৬১ শতাংশ আমেরিকানসিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে বাংলাদেশসিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানমহাদেবপুরে সিসি ঢালায় রাস্তানির্মাণে অনিয়মের অভিযোগমহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগমহাদেবপুরে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে মে দিবস পালননিয়ামতপুরে ‘ভাবিচা গণহত্যা দিবস’ পালিতবাউয়েট শিক্ষার্থীদের রাজশাহীর সপুরা সিল্ক মিলস লিঃ পরিদর্শনবাঘায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসের উদযাপন উপলক্ষে র‌্যালি-আলোচনা সভাবদলগাছীতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিতআধুনিক, নিরাপদ ও নান্দনিক সিংড়া গড়ে তুলতে চাই: আনু এমপিরাণীনগরে মহান মে দিবস পালিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> যুক্তরাজ্য প্রবাসীদের উদ্ধারের পর বাবা-ছেলের মৃত্যু

যুক্তরাজ্য প্রবাসীদের উদ্ধারের পর বাবা-ছেলের মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : সিলেটের ওসমানীনগরের একটি বাড়ি থেকে একই পরিবারের বাংলাদেশি বংশোদ্ভূত পাঁচ যুক্তরাজ্য নাগরিককে অচেতন অবস্থায় উদ্ধার করার পর দুজনের মৃত্যু হয়েছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাদেরকে উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রফিকুল ইসলাম (৫০) ও তার ছেলে মাইকুল ইসলাম (১৬)। গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রফিকুল ইসলামের স্ত্রী হোসনেয়ারা বেগম (৪৫), বড় ছেলে সাদিকুল ইসলাম (২৫) তার মেয়ে সামিরা ইসলাম (২০)।

পুলিশ জানায়, ওই পরিবার গত ১২ জুলাই ছেলে সাদিকুলকে চিকিৎসা করানোর জন্য বাংলাদেশে আসেন। তারা এক সপ্তাহ ঢাকায় চিকিৎসার জন্য অবস্থান করেন। পরে ১৮ জুলাই ওসমানীনগরের তাজভরি স্কুলরোডে একটি বাসা বহুতল ভবনের দোতলায় বাসা ভাড়া নেন।

সোমবার রাতে রফিকুলের পরিবারসহ তার শ্বশুর, শাশুড়ি, শ্যালক, শ্যালকের স্ত্রী ও ছেলেসহ ১০ জন তারা ঘুমিয়ে পড়ে। আরিফুলের পরিবারের ৫ জন এক রুমেই ছিলেন। তারা সকালে ঘুম থেকে উঠছিলেন না। পরে সকাল ১০টার দিকে পুলিশে খবর দিলে পুলিশ দুপুর ১২টার দিকে দরজা ভেঙে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে।তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠালে রফিকুল ও ছেলে মাইকুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমেদ সিপিএম (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি)। তিনি জানান, তারা বিষক্রিয়ায় মারা গেছেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রফিকুলের শ্বশুর, শাশুড়ি, শ্যালক ও শ্যালকের স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news