IMG-LOGO

শুক্রবার, ১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারেআজ মহান মে দিবসগোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যুমান্দায় প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন আহতমহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনতানোরে বোরোর বাম্পার ফলনেও হতাশ বিলপাড়ের কৃষকরাচাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকুরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলনএক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবেনাচোলে লিজের নামে রেলওয়ের গোডাউনসহ মালামাল লুটের অভিযোগবাগমারার তাহেরপুর কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা অনুষ্ঠিতবাগমারায় আইন-শৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: যোগদানের এক মাসেই আলোচনায় ওসি জিল্লুর রহমানফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলারাজশাহীতে মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিতবাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিতনির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহবিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
Home >> প্রবাস >> লিড নিউজ >> ইরানে বন্যা-ভূমিধসে ৫৩ জনের প্রাণহানী

ইরানে বন্যা-ভূমিধসে ৫৩ জনের প্রাণহানী

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানে ভারি বর্ষণের পর ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৫৩ জন নিহত হয়েছন। শুক্রবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনার পর নিখোঁজদের সন্ধান করছে উদ্ধারকারীরা। খবর রয়টার্সের।

রেড ক্রিসেন্ট সোসাইটির জরুরি অপারেশনের প্রধান মেহেদি ভ্যালিপুর ইরানের রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, বন্যায় দেশটির ৩১টি প্রদেশের ১৮টির মধ্যে ৪০০টি শহর ও গ্রাম প্রভাবিত হয়েছে।

তিনি জানান, বন্যার দুই দিন পরও ১৬ জন নিখোঁজ রয়েছে। অনেক মহাসড়ক বন্ধ হয়ে গেছে।

শুক্রবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা ছিল রাজধানী তেহরানের উত্তর-পূর্বে আলবোর্জ পর্বতমালার পাদদেশে ফিরোজ কুহ। সেখানে অন্তত ১০ জন মারা গেছে বলে রাষ্ট্রীয় টিভিকে জানিয়েছেন তেহরানের গভর্নর মোহসেন মনসুরি।

পরে স্থানীয় সংবাদ সংস্থাগুলো তাকে উদ্ধৃত করে জানায়, এ ঘটনায় আরও ছয়জন নিখোঁজ রয়েছে। তেহরান প্রদেশের উত্তরাঞ্চলে শুক্রবারও তাণ্ডব চালিয়ে যাচ্ছে বন্যা। তিনি বলেন, বারবার সতর্কতা সত্ত্বেও ট্রেকাররা ফিরোজ কুহের দিকে এগিয়ে যাচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার তেহরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইমামজাদেহ দাউদ গ্রামে বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত আটজন মারা গেছেন। এছাড়া ১৪ জনের মতো নিখোঁজ হয়েছে। গত শনিবার ইরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে আকস্মিক বন্যায় ২২ জনের মৃত্যু হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930