IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলীমহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানগাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মান্দায় গৃহবধূর লাশ উদ্ধার, অতঃপর…

মান্দায় গৃহবধূর লাশ উদ্ধার, অতঃপর…

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় শয়নঘর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। উপজেলার মৈনম ইউনিয়নের ইটাখোর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম মুক্তা খাতুন (২১)। তিনি ইটাখোর গ্রামের রনি হোসেনের স্ত্রী ও এক মেয়ে সন্তানের জননী। মুক্তা খাতুন নওগাঁর মহাদেবপুর উপজেলার ঈশ্বর লক্ষ্মীপুর গ্রামের মাবুদ হোসেনের মেয়ে। ঘটনায় গৃহবধূর স্বামী রনি হোসেনকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। পেশায় তিনি ট্রাক্টরের চালক।

নিহত মুক্তা খাতুনের মা রোকেয়া বেগম বলেন, প্রায় চার বছর আগে মেয়ে মুক্তাকে ইটাখোর গ্রামের ইব্রাহীম হোসেনের ছেলে রনির সঙ্গে বিয়ে দেওয়া হয়। মেয়ের সুখের কথা ভেবে বিয়ে সময় ও পরে দু’দফায় জামাই রনিকে এক লাখ টাকা যৌতুক দেন। এরপরও বিভিন্ন সময় মেয়েকে নির্যাতন করে আসছিল জামাই ও তাঁর পরিবারের লোকজন।

রোকেয়া বেগম অভিযোগ করে বলেন, পারিবারিক বিষয় নিয়ে মেয়ে মুক্তাকে রোববার কয়েকদফা নির্যাতন করা হয়। এসব নির্যাতন সইতে না পেরে মুক্তা আত্মহত্যার পথ বেছে নেন।

গৃহবধূর শাশুড়ি সাজেদা বেগম বলেন, রোববার সকাল থেকে ছেলে রনির সঙ্গে পুত্রবধূর ঝামেলা চলছিল। দুপুরের দিকে ছেলে রনি কাজের সন্ধানে বাড়ি থেকে বেরিয়ে যায়। এ অবস্থায় সন্ধ্যালগ্নে পুত্রবধূ মুক্তা ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

ঘটনায় নিহত মুক্তা খাতুনের মা রোকেয়া বেগম বাদী হয়ে আত্মহত্যার প্ররোচণার অভিযোগ এনে জামাই রনি হোসেন ও তাঁর মা সাজেদা বেগমের বিরুদ্ধে রোরবার রাতে মান্দা থানায় মামলা করেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, গৃহবধূ মুক্তা খাতুনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় নিহতের মা রোকেয়া বেগম বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার প্রধান আসামি রনিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31