IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> খেলা >> হাফিজ ঝড়ে ফাইনালের পথে তামিমরা

হাফিজ ঝড়ে ফাইনালের পথে তামিমরা

ধূমকেতু নিউজ ডেস্ক : ব্যাট হাতে শুরুটা দারুণ করেছিলেন তামিম ইকবাল। রাহাত আলির করা ইনিংসের দ্বিতীয় ওভারে হাঁকান জোড়া বাউন্ডারি। পরের ওভারে সাকিব মাহমুদের কোমড়ের ওপরে থাকা ডেলিভারিকে অসাধারণ এক ফ্লিকে পাঠিয়ে দেন সোজা সীমানার ওপারে। মনে হচ্ছিল, ভালো কিছুই উপহার দেবেন তামিম।

কিন্তু তা হয়নি। ছক্কা হাঁকানোর পর আর বেশিক্ষণ থাকতে পারেননি, বুক বরাবর আসা শর্ট বলে হুক করতে গিয়ে তুলে দেন আকাশে, গ্লাভসবন্দী করে তার বিদায়ঘণ্টা বাজান ইমাম উল হক। ফলে ১০ বলে ১৮ রানেই থেমে গেছে পাকিস্তান সুপার লিগের এবারের সফরে তামিমের প্রথম ম্যাচের যাত্রা

তবে তামিম না পারলেও, তার পরে উইকেটে আসা মোহাম্মদ হাফিজ খেলেছেন বড় ইনিংস, দলকে পাইয়ে দিয়েছেন সহজ জয়। যার সুবাদে এলিমিনেটর জিতে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের টিকিট পেয়েছে তামিমের দল লাহোর কালান্দার্স। সেখানে মুলতান সুলতানসকে হারালেই মিলবে ফাইনালের টিকিট।

শনিবার রাতে পিএসএলের এলিমিনেটর ম্যাচে পেশোয়ার জালমিকে ৫ উইকেটে হারিয়েছে লাহোর কালান্দার্স। আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান করেছিল পেশোয়ার। জবাবে হাফিজের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে ৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে লাহোর।

রান তাড়া করতে নেমে তৃতীয় ওভারের প্রথম ফাখর জামানকে (৭ বলে ৬) সাজঘরে পাঠান সাকিব। একই ওভারের শেষ বলে তামিমকেও ফেরান তিনি। আউট হওয়ার আগে ২ চার ও ১ ছয়ের মারে ১০ বলে ১৮ রান করেছেন তামিম। তিন ওভারের মধ্যে ২৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা।

চাপ আরও বাড়ে পঞ্চম ওভারে অধিনায়ক সোহেল আখতার (৮ বলে ৭) ফিরে গেলে, মাত্র ৩৩ রানে তখন সাজঘরে লাহোরের তিন ব্যাটসম্যান। সেখান থেকে দলকে প্রায় একা হাতেই জয়ের বন্দরে নিয়ে যান হাফিজ। দুর্দান্ত ব্যাটিংয়ে ৯ চার ও ২ ছয়ের মারে খেলেন ৪৬ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস।

হাফিজের সঙ্গে অবদান রাখেন বেন ডাঙ্ক (১৯ বলে ২০), সামিত প্যাটেল (১৭ বলে ২০) ও ডেভিড উইসেরা (৭ বলে ১৬)। যার সুবাদে এক ওভার হাতে রেখেই ম্যাচ জিতে নেয় লাহোর, পেয়ে যায় দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট। আজ (রোববার) রাত ৯টায় মুলতানের মুখোমুখি হবে তারা।

এর আগে পেশোয়ারকে ১৭০ রানের সংগ্রহ এনে দেয়ার মূল কৃতিত্ব হার্ডাস ভিলজোয়েনের। নিজেদের ইনিংসের শেষে ১৫ বলে ৩৭ রান করে পেশোয়ার। ভিলজোয়েন খেলেন ৩ চার ও ৩ ছয়ের মারে ১৬ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস। এছাড়া ২৪ বলে ৩৯ রান করেন শোয়েব মালিক। লাহোরের পক্ষে ৩ উইকেট নেন দিলবার হুসেইন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31