IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তারপোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> ঠাকুরগাঁওয়ে বোরো সংগ্রহ অভিযানে ব্যর্থ খাদ্য বিভাগ

ঠাকুরগাঁওয়ে বোরো সংগ্রহ অভিযানে ব্যর্থ খাদ্য বিভাগ

ধূমকেতু প্রতিবেদক, ঠাকুরগাঁও : সদ্য শেষ হওয়া বোরো মৌসুমের ঠাকুরগাঁওয়ে খাদ্য বিভাগের ধান-চাল সংগ্রহ অভিযান সফল হয়নি। সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ১১ হাজার ৩০৯ মেট্রিক টন। সংগ্রহ হয়েছে মাত্র ২ হাজার ১৩২ মেট্রিক টন ধান।

আর ৩২ হাজার ৮শ ৬৬ মেট্রিক টন চাল সংগ্রহ হওয়ার কথা থাকলেও, হয়েছে মাত্র ১৭ হাজার ৭শ ২২ মেট্রিক টন । এ সংগ্রহ অভিযান ব্যর্থ হওয়ার পেছনে খাদ্য বিভাগের কর্মকর্তাদের মোটা অঙ্কের উৎকোচ আদায়, অসহযোগিতা আর হয়রানী করাই কারণ বলে অভিযোগ করছেন মিল মালিকরা।

তারা বলছেন, চালের বাজার দর উর্ধ্বমুখী ছাড়াও খাদ্য গুদাম কর্মকর্তাদের প্রতি মিল মালিককে ১০ হাজার টাকা উৎকোচ দিতে হয়েছে। এই টাকা যারা দিতে পারেননি, তারা হয়েছেন হয়রানীর শিকার। এতে সরকারের ঘরে চাল সরবরাহ করে মোটা অঙ্কের লোকসান গুনতে হয়েছে তাদের এছাড়াও চাল দিতে আগ্রহ হারিয়েছে অনেকে।

ঠাকুরগাঁও রোড কালীতলা এলাকার তাজ হাস্কিং মিল ও আফতাব হাস্কিং মিল মালিক কেরামত আলী টাইগার বলেন, কালার সটার্র করে মান সম্মত চাল নিয়ে যাই।সদর খাদ্য গুদামের ওসিএলএসডি চাল নিতে টালবাহানা করে। সন্ধ্যা পর্যন্ত কালক্ষেপন করে ডিসি ফুডের মধ্যস্থতায় পরে সেই চাল গ্রহন করা হয়। এ ধরনের হয়রানী করার যৌক্তিকতা কি?

মিল মালিক আরো বলেন, প্রতিবারই খাদ্য বিভাগের কর্মকর্তারা মিল মালিকদের কাছ থেকে বস্তা প্রতি টাকা নেন। এবার চালের বাজার দর বেশি। এতে এক দিকে লোকসান অন্যদিকে সালামির টাকা তাই বেশি লোকসান হবে বলেই গুদামে আংশিক চাল দিয়ে আর দেইনি।

ঠাকুরগাঁও জেলা মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজু বলেন, অসুধু ব্যবসায়ী যেমন আছে, অসাধু খাদ্য কর্মকর্তাও আছে। যদি কোন
মিল মালিকের কাছ থেকে খাদ্য কর্মকর্তা অতিরিক্ত অর্থ নিয়ে থাকে এতে তাদের লোকসানের বোঝা বেড়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।

সদর খাদ্য গুদামের কর্মকর্তা বিশ্বজিত সাহা উৎকোচ চাওয়ার বিষয়টি সত্য নয় দাবি করে বলেন, এবার চালের মানের সাথে আপোষ করিনি বলেই মিথ্যা অভিযোগ করছে মিল মালিকরা ।

উৎকোচ আদায় ও হয়রানী কথা অস্বীকার করে জেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম বলেন, কোন মিল মালিক এ ধরনের অভিযোগ নিয়ে আসেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে শর্তভঙ্গ করা মিল মালিকদের সংগ্রহ অভিযান থেকে দুরে রাখা ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তের কথা বলছেন এ কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930