IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> কৃষি >> নন্দীগ্রামে ধানের আশানুরূপ দামে কৃষকদের মুখে হাসি

নন্দীগ্রামে ধানের আশানুরূপ দামে কৃষকদের মুখে হাসি

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে উৎসবমুখর পরিবেশে চলতি আমন মৌসুমের ধান কাটা-মাড়াইয়ের কাজ চলছে। কৃষকের উৎপাদিত ফসলের দাম আশানুরূপ হওয়ায় খুশি তারা।

উত্তরাঞ্চলের শস্যভাÐার হিসাবে খ্যাত বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলায় চলতি আমন মৌসুমে ১৯ হাজার ৩৭৫ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ করা হয়েছে। এর মধ্যে ৩৮১৫ হেক্টর জমিতে আগাম জাতের ধান চাষ হয়েছে। আগাম জাতের ধান কাটা-মাড়াইয়ের কাজ সম্পন্ন হয়েছে।

বর্তমান বাজারে ব্যাপক ভাবে নতুন ধানের ক্রয়-বিক্রয় চলছে। কৃষকরা তাদের ধান ভটবটি, মিনি ট্রাক ও ভ্যান গাড়িতে করে হাটগুলোতে নিয়ে আসছে। অনেকেই হাট-বাজারে বিক্রির পাশাপাশি বাড়ি থেকেও বিক্রি করছেন তাদের উৎপাদিত ধান।

সরেজমিনে হাটে গিয়ে দেখা গেছে, কাটারিভোগ জাতের ধান বিক্রি হচ্ছে প্রতি মণ ১০৫০ থেকে ১১৫০ টাকা, ৪৯ ও ৫১ জাতের ধান বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১১০০ টাকা পর্যন্ত। কৃষকরা জানান, ধানের এ বাড়তি দামে বেজায় খুশি তারা।

রণবাঘা হাটে ধান বিক্রি করতে আসা কৃষক হেলাল উদ্দিন বলেন, ৩০ মণ কাটারিভোগ ধান বিক্রির জন্য এনেছি। ব্যাপারীরা ১১২০ টাকা মণ দাম বলছে। আমি ১১৫০ টাকা মণ হলে বিক্রি করবো।

কৃষক দুলাল চন্দ্র বলেন, ধানের দাম ভালোই আছে। তবে ধানের ফলন কম। কৃষকরা এই দামে আমন ধান বিক্রি করতে পারলে কিছুটা লাভের মুখ দেখতে পারবে।

নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসার আদনান বাবু জানান, এই উপজেলায় ১৯ হাজার ৩৭৫ হেক্টর জমিতে কৃষকরা রোপা আমন ধান চাষ করেছে। এখন উপজেলায় পুরোদমে ধান কাটা-মাড়াইয়ের কাজ চলছে। আমন মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮৪ হাজার ২৮১ মেট্রিকটণ ধান। তবে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হবে আশা করছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930