IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> প্রবাস >> লিড নিউজ >> রানীর মৃত্যুর পর ব্রিটেনের নতুন রাজা যুবরাজ চার্লস

রানীর মৃত্যুর পর ব্রিটেনের নতুন রাজা যুবরাজ চার্লস

ধূমকেতু নিউজ ডেস্ক : মায়ের মৃত্যুর পর ৭৩ বছর বয়সে ব্রিটেনের রাজা হলেন যুবরাজ চার্লস। এর আগে চার্লস ১৯৬৯ সালে ব্যাকিংহাম প্যালেসে মাথায় যুবরাজের মুকুট পরেন। তার উপাধি ‘প্রিন্স অব ওয়েলস’ এখন যাবে তার বড় ছেলে প্রিন্স উলিয়ামের মাথায়।

ব্রিটিশ সাম্রাজ্যের নিয়ম অনুযায়ী, রানির মৃত্যুর পর স্বয়ংক্রিয়ভাবে এবং কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই রাজার পদবি পাবেন সাবেক প্রিন্স অব ওয়েলস চার্লস। তিনি ‘রাজা তৃতীয় চার্লস’ নামে পরিচিত হবেন। তবে, তিনি তার চারটি নামের যেকোনো একটি বেছে নিতে পারবেন। নামগুলো হলো- চার্লস ফিলিপ আর্থার জর্জ। একই সঙ্গে তিনি ১৪টি কমনওয়েলথ দেশেরও রাজা হবেন।

নতুন রাজা চার্লসকে বেশকিছু আনুষ্ঠানিকতা পার করতে হবে। রানির মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে তাকে আনুষ্ঠানিকভাবে রাজা ঘোষণা করা হবে। লন্ডনের সেইন্ট জেমসেস প্যালেসে ‘অ্যাকসেশন কাউন্সিল’ এ ঘোষণা দেবে। কাউন্সিলের সদস্যরা হলেন- সাবেক ও বর্তমান জ্যেষ্ঠ এমপিদের একটি দল, জ্যেষ্ঠ বেসামরিক কর্মকর্তা, কমনওয়েলথের হাই কমিশনারগণ এবং লন্ডনের লর্ড মেয়র। এর সদস্য সংখ্যা সাতশোর বেশি। তবে, সময় সংক্ষিপ্ত হওয়ায় ‘অ্যাকসেশন কাউন্সিল’-এর সব সদস্য উপস্থিত থাকতে পারবেন না।

সর্বশেষ ১৯৫২ সালে অনুষ্ঠিত অ্যাকসেশন কাউন্সিলে উপস্থিত ছিলেন মাত্র দুইশো সদস্য। এ সময় নতুন রাজার অংশ নেয়ার রেওয়াজ নেই। অ্যাকসেশন কাউন্সিল একদিন পর আবারও সভা বসবে। এখানে নতুন রাজা উপস্থিত থাকবেন।

রেওয়াজ অনুসারে, ব্রিটিশ রাজা হিসেবে ক্ষমতা গ্রহণের সময় ‘শপথ বাক্য’ পাঠ করানো হবে না। এক্ষেত্রে একটি ঘোষণা দেওয়া হবে। ১৮ শতকের প্রথম দিকের রেওয়াজের সঙ্গে সামঞ্জস্য রেখে চার্লস স্কটল্যান্ডের চার্চকে রক্ষা করার শপথ করবেন। তিনি উচ্চারণ করবেন, ‘গড সেইভ দ্য কিং’ (ঈশ্বর রাজাকে রক্ষা করুন)। ১৯৫২ সালের পর প্রথম ইংল্যান্ডের জাতীয় সঙ্গীতে ‘গড সেইভ দ্য কুইন’-এর বদলে বসবে এ শব্দগুলো।

এদিকে, চার্লসের স্ত্রীর জন্যও থাকছে নতুন পরিচয়। ক্যামিলা পার্কার পরিচিত হবেন কুইন কনসর্ট হিসেবে। তার বড় ছেলে প্রিন্স উইলিয়াম অবশ্য চার্লসের ছেড়ে যাওয়া প্রিন্স অব ওয়েলস পদবি সঙ্গে সঙ্গে পাবেন না। বাবার ডিউক অব কর্নওয়াল পদবি পরবর্তীতে তার হয়ে যাবে। উইলিয়ামের স্ত্রী ক্যাথরিন সেক্ষেত্রে হচ্ছেন ডাচেস অফ কর্নওয়াল।

ব্রিটেনকে সবচেয়ে বেশি সময় শাসন করেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তার শাসনকাল ছিলো ৭০ বছর। স্থানীয় সময় বৃহস্পতিবার বাকিংহাম প্রাসাদ থেকে তার মৃত্যুর খবর দেয়া হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকালে বালমোরালে শান্তিতে মারা গেছেন ব্রিটিশ রানি।

অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডসহ আরও ১৪টি রাষ্ট্রের প্রধান হলেন ব্রিটিশ রাজা ৭৩ বছর বয়সী চার্লস। মায়ের মৃত্যুর সময় তিনি পাশেই ছিলেন।

এর আগে দ্বিতীয় এলিজাবেথের স্বাস্থ্য নিয়ে চিকিৎসক উদ্বেগ প্রকাশ করলে তার পাশে অবস্থান করতে বালমোরাল প্রাসাদে চলে যায় পরিবার। গেল বছরের শেষ দিক থেকে তিনি এপিসোডিক মোবিলিটি প্রবলেমসে ভুগছিলেন।

এদিকে মা রানি দ্বিতীয় এলিজাবেথের অসুস্থতার খবর পেয়েই স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ছুটে যান চার ছেলে-মেয়ে। তারা হলেন- যুবরাজ চার্লস (৭৩), রাজকুমারী অ্যান (৭২), যুবরাজ অ্যান্ড্রিউ (৬২) ও যুবরাজ এডওয়ার্ড (৫৮)। চার্লসের বড় ছেলে যুবরাজ উইলিয়ামও পৌঁছে যান সেখানে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31