IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> প্রবাস >> কলম্বিয়ায় রক্তক্ষয়ী ঘটনায় নিহত ১৭

কলম্বিয়ায় রক্তক্ষয়ী ঘটনায় নিহত ১৭

ধূমকেতু নিউজ ডেস্ক : কলম্বিয়ার উত্তরাঞ্চলীয় শহর ব্যারানকুইলায় সোমবার সকালে একটি বারে মদ্যপানের সময় বন্দুকধারীদের গুলিতে ৬ জন নিহত হয়েছেন। এ নিয়ে গত তিন দিনের সহিংস ঘটনায় দেশটিতে অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটল। খবর এএফপি’র।

পুলিশ জানিয়েছে, শক্তিশালী গালফ ক্ল্যান মাদক পাচারকারী চক্র প্রতিদ্বন্দ্বী লস কস্টেনোস গ্রুপের সদস্যদের ওপর হামলা চালায়।

স্থানীয় কর্তৃপক্ষের বক্তব্য মতে, উত্তর-মধ্য সান্তান্ডার বিভাগে একজন শিক্ষক, তার স্ত্রী এবং দুইজন শিশু রোববার সকালে একদল আততায়ীর হাতে নিহত হন। ভেনেজুয়েলার পাঁচ অভিবাসীর বিরুদ্ধে দৃশ্যত এই প্রতিহিংসামূলক খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আনা হয়েছে।

স্থানীয় মেয়র একটি জাতীয় রেডিও স্টেশনকে বলেন, খুনিরা ভেনিজুয়েলার অধিবাসী, যারা টাকা চুরির অভিপ্রায়ে ছুরি নিয়ে হত্যায় লিপ্ত হয়।

এনজিও সংস্থা ইন্দেপাজ জানিয়েছে, রোববার মধ্যরাতে উত্তর-পূর্ব আরাউকা বিভাগের একজন স্থানীয় আদিবাসী প্রহরী অনাকাঙ্খিত পরিস্থিতিতে নিহত হন। উত্তর-পূর্ব বন্দর শহর বারানকাবারমেজায় শনিবার রাতে দুই সশস্ত্র মোটরসাইকেল আরোহীর গুলিতে এক ইউনিয়ন নেতা নিহত হন। আর শুক্রবার রাতে উত্তর সুক্রে বিভাগে নিজের বাড়িতেই ছুরিকাঘাতে খুন হন আরেক স্থানীয় তরুণ নেত্রী।

ইন্দেপাজ আরো জানায়, কলম্বিয়ার গেরিলাদের মার্ক্সবাদী বিপ্লবী সশস্ত্র বাহিনীর সঙ্গে ২০১৬ সালে শান্তি চুক্তিতে স্বাক্ষর করার পর থেকে এসব হত্যার ঘটনা ঘটছে। এ পর্যন্ত নিহত স্থানীয় ও সম্প্রদায়ের নেতাদের সংখ্যা দাঁড়িয়েছে ১২৮ জনে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31