IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> আইন-আদালত >> টপ নিউজ >> পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ, তদন্তের নির্দেশ আদালতের

পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ, তদন্তের নির্দেশ আদালতের

শাহীন আলম লিটন, কুষ্টিয়া : গরু চুরি মামলার সন্দিগ্ধ আসামীকে নির্ধারিত সময়ের মধ্যে আদালতে সৌপর্দ না করা এবং পুলিশ হেফাজতে নির্যাতন করা হয়েছে আদালতের কাছে এমন অভিযোগ করেন আশরাফুল ইসলাম (৪২) নামের এক আসামী।

আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিতে এসে নির্যাতন করে বাধ্য করা হয়েছে আসামীর এমন অভিযোগের প্রাথমিক সত্যতা পান আদালত।

এতে ইবি থানায় করা ওই গরু চুরি মামলার সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক আব্দুর রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগ কুষ্টিয়া পুলিশ সুপারকে তদন্তসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহষ্পতিবার কুষ্টিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট আমলী আদালতের বিচারক মো: মহসিন হাসান এই আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় পুলিশ হেফাজতে নির্যাতনের শিকার আসামী আশরাফুল আদালতের কাছে দেয়া আরজিতে লিখেছেন, ‘গত ৮ নভেম্বর, ২০২০ গভীর রাতে আসামী সদর উপজেলার আব্দালপুর মাঠ পাড়ার বাসিন্দা মৃত: নায়েব আলী মন্ডলের ছেলে আশরাফুলকে বাড়ি থেকে ধরে থানায় নিয়ে আসে ইবি থানা পুলিশ। সেখানে একটি কক্ষের মধ্যে ঢুকিয়ে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে এবং চোখ বেধে বেধড়ক মারধর করে। লাঠি ও হাতুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে গিরায় গিরায় পিটুনি দেয়। এতে শারীরিক ভাবে বিভিন্ন অঙ্গ নীলাফোলা হয়ে গুরুতর জখমী অবস্থার সৃষ্টি হয়। প্রান নাশের হুমকি দিয়ে পুলিশের শেখানো কথা আদালতে স্বীকার করতে চাপ দেয়। এই অবস্থায় ৩৬ ঘন্টা পর গরু চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামীকে আদালতে সৌপর্দ করেন তদন্তকারী কর্মকর্তা’।

এ সময় আসামীর দেয়া জবানবন্দীর সাথে শারীরিক অবস্থার বিষয়টি আদালতের নজরে আসলে বিজ্ঞ আদালত তাৎক্ষনিক আসামীর শারীরিক ও ডাক্তারি পরীক্ষা করতে ২৫০শয্যা বিশ্ষ্টি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া ডাক্তারি সনদে আসামীকে শারীরিক নির্যাতনের সত্যতা নিশ্চিত হন বিজ্ঞ আদালত।

সোমবার আদালত থেকে উত্তোলিত মামলার নথিপত্রের সার্টিফাইড কপিতে আদেশনামায় যা লেখা আছে- ‘এই মামলার সন্দিগ্ধ আসামী তথা ভিকটিমের বিবৃতি, মেডিকেল সনদ ও নথি পর্যালোচনায় সন্দিগ্ধ আসামী কর্তৃক তাকে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগের প্রাথমিক সত্যতা আছে বলে আদালতের কাছে প্রতীয়মান হয়’। ‘সুতরাং উপরিউক্ত বিষয়টির আলোকে পুলিশ সুপার কুষ্টিয়াকে বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হলো। আদেশের কপিসহ সন্দিগ্ধ আসামী তথা ভিকটিম আশরাফুল ইসলামের দেয়া বিবৃতি ও চিকিৎসক প্রদত্ত জখমী সনদ পুলিশ সুপার কুষ্টিয়া বরাবর কার্যার্থে প্রেরণ করা হোক’।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: তাপস কুমার সরকার জানান, ‘বুধবার দুপুরে সদর উপজেলার ইবি থানাধীন পশ্চিম আব্দালপুর মাঠপাড়া গ্রামের মৃত নায়েব আলী মন্ডলের ছেলে আশরাফুল (৪২) কে সদর কোর্টের জিআরও এএসআই স্বপন হাসপাতালে নিয়ে আসেন। তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে মারপিটের নীলাফোলা জখম এবং হাটু গোড়ালির সংযোগস্থল ইনজুরি আছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে জরুরী ভিত্তিতে জেল হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়া হয়েছে।

পুলিশ হেফাজতে নির্যাতন বিষয়ে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তা ইবি থানার উপ-পুলিশ কর্মকতা আব্দুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, আমার হেফাজতে কোন আসামীকে নির্যাতন করা হয়নি। আসামী আশরাফুলের ডাক্তারি পরীক্ষায় যদি নির্যাতনের কোন প্রমান পায় তাহলে আমি অভিযোগ মাথা পেতে নেবো।

এ বিষয়ে কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভির আরাফাত জানান, এ সংক্রান্ত আদালতের কোন নির্দেশনা আমার কাছে আসেনি। নির্দেশনা পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31