IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> উপজেলা চেয়ারম্যানের পিটুনির শিকার ছাত্রলীগ নেতার মৃত্যু

উপজেলা চেয়ারম্যানের পিটুনির শিকার ছাত্রলীগ নেতার মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : নাটোরের নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের পিটুনির শিকার ছাত্রলীগ নেতা জামিউল আলীম জীবনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান হাসপাতালের পরিচালিক বিগ্রেডিয়ার জেনারেল ডা. শামীম ইয়াজদানি।

ডা. শামীম ইয়াজদানি জানান, গত সোমবার (১৯ সেপ্টম্বর) রাতে জীবনকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে আইসিইউতে নেয়া হয়। সেখাতে তাকে লাইভ সাপর্টে রাখা হয়েছিল। শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে তিনি মারা যান।

নিহত জামিউল আলীম জীবন নলডাঙ্গা উপজেলার রামশাকাজিপুর গ্রামের ফরহাদ হোসেনের ছেলে। তিনি নলডাঙ্গা ডিগ্রী কলেজের ছাত্র এবং উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক পদে ছিলেন।

হাসপাতালে জীবনের চাচা উপজেলা অওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কলেজ শিক্ষক এস এম ফিরোজ জানান, গত ১৮ সেপ্টেম্বর রাতে নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে মসজিদের মাইক চুরির সালিশে পক্ষপাতিত্ব এবং দুর্নীতির অভিযোগ তুলে ফেসবুকে স্ট্যাটাস দেন উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক জামিউল আলীম জীবন।

এর জের ধরে পরের দিন ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে নলডাঙ্গা উপজেলার রামশাকাজিপুর আমতলী বাজারে জীবনকে লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক পেটান উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ও তার দুই ভাইসহ ৪/৫ জন। এ সময় বাধা দেয়ায় জীবনের বাবা ফরহাদ হোসেনকেও পেটানো হয়।

পরে আহতদের উদ্ধার করে রাতেই রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। পরের পরদিন ফরহাদ হোসেনকে ছাড়পত্র দেন চিকিৎসকরা। তবে জীবনকে পাঠানো হয় আইসিউতে।

এসএম ফিরোজ বলেন, আইসিইউতে লাইভ সাপোর্টে থাকা আমার ভাতিজা জামিউল আলীম জীবনকে বুধবার সকালে অপারেশন থিয়েটারে নেয়া হয়। অপারেশন থিয়েটারে নেয়ার পর চিকিৎসকরা মৌখিকভাবে জানান জীবন মারা গেছে। কিন্তু হঠাৎ করেই তাকে আবারও আইসিইউতে নেয়া হয় এবং লাইভ সাপোর্ট দেয়া হয়। পরে আমরা আইসিইউ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও কোনও সদুত্তর পাইনি। তবে আমাদের জানানো হয়, জীবন জীবিত থাকায় তাকে লাইভ সাপোর্টে রাখা হয়েছে। আরও ৭২ ঘণ্টা লাইভ সাপোর্টে থাকবে। এ ধরনের নাটক শেষে আজ শুক্রবার দুপুরে আমার ভাতিজার জীবনাবসানের সংবাদটি নিশ্চিত করা হয়েছে। এখন চলছে ময়নাতদন্তের কার্যক্রম। ময়নাতদন্ত শেষে রাজপাড়া থানার মাধ্যমে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জেনেছি। ময়না তদন্ত শেষে আরও কোনও নাটকের অবতারনা হতে পারে বলে শঙ্কায় রয়েছি।

এদিকে, গত মঙ্গলবার জীবনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে নিহতের পরিবারে শুরু হয় শোকের মাতম। পরদিন পরিবারের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদেরও জানানো হয় জীবনের মৃত্যুর সংবাদ। এতে বেশ কিছু গণমাধ্যমে জীবনের মৃত্যুর খবর প্রচার বা প্রকাশিত হয়। মঙ্গলবার দিনভর জীবনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকাবাসীসহ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতা কর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা চেয়ারম্যান আসাদকে গ্রেফতার ও তার বিচারের দাবীতে নলডাঙ্গা উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ করে।

অন্যদিকে, মঙ্গলবার দুপুরেই জীবনের মা জাহানারা বেগম বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ও তার দুই ভাইসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলা দায়েরের পরদিন পুলিশ মামলার আসামি উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের ভাই আলিম আল রাজীকে গ্রেপ্তার করে।

এদিকে ৪ দিন পর জীবনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্বজনসহ প্রিয়জনরা নিহত জীবনের বাড়ি রামশার কাজীপুর আমতলিতে ভিড় জমিয়েছেন।

উপজেলা চেয়ারম্যানের পিটুনীতে আহত হয়ে রামেক হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা জীবনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনও ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ সতর্ক রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31