IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলন
Home >> নগর-গ্রাম >> নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলা

নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলা

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে নবান্ন উপলক্ষ্যে বিভিন্ন হাট-বাজারে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা। নবান্ন উৎসব বলতে নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুতকৃত চালের প্রথম রান্না উপলক্ষ্যে আয়োজিত উৎসব। এ উৎসবের প্রধান আকর্ষণ হরেক রকম মাছের ক্রয়-বিক্রয়। এছাড়া মেয়ে-জামাই ও অন্যান্য আত্নীয় স্বজনদের বাড়িতে নিয়ে এসে বাহারি পিঠা-পায়েসসহ নানা রকমের সুস্বাদু খাবার পরিবেশন করা হয়।

পঞ্জিকা অনুসারে মঙ্গলবার পয়লা অগ্রহায়ণ হওয়ায় এ এলাকার সনাতন ধর্মাবলম্বীরা নবান্ন উৎসব পালন করছে। এ উৎসবকে ঘিরে প্রতিবছরের ন্যায় এবারও মাছের মেলা বসে উপজেলার বিভিন্ন হাট-বাজারে।

সরেজমিনে উপজেলার নন্দীগ্রাম, রণবাঘা ও ওমরপুর বাজারে গিয়ে দেখা গেছে, সারি সারি মাছের দোকান। সেখানে থরে থরে সাজানো রুই, কাতলা, মৃগেল, চিতল, সিলভার কার্প, বিগহেড, আইড়, বোয়ালসহ হরেক রকমের মাছ। লোকজন ব্যাপক উৎসাহের সঙ্গে কিনছেন এসব মাছ। কোন কোন মাছ বিক্রেতারা বিশালাকৃতির মাছগুলো মাথার ওপর তুলেধরে ক্রেতাদের আকর্ষণের চেষ্টা করছে।

মাছ বিক্রেতা শামীম হোসেন বলেন, নবান্ন উৎসবকে ঘিরে বড় বড় মাছ বাজারে বিক্রি করতে এনেছি। আমার দোকানে এবার ১৪-১৫ কেজি ওজনের বিগহেড মাছ রয়েছে। এছাড়া বড় বড় রুই ও কাতলা মাছ আছে।

দোকানি মোস্তফা আলম জানান, মাছের আকার ভেদে বিভিন্ন দামে মাছ বিক্রি হচ্ছে। বিগহেড ও সিলভার কাপ ১৫০ থেকে ৩৫০ টাকা, রুই ও কাতলা ২০০ থেকে ৪০০ টাকা, চিতল ৪০০ থেকে ৭০০ টাকা ও বোয়াল ২৫০- থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

উপজেলার নাগরকান্দি গ্রামের মাছ ক্রেতা কুবির সরকার জানান, আমি কাতলা মাছ ৩৫০ টাকা কেজি, বিগহেড ৩০০ টাকা কেজি ও রুই ৩৫০ টাকা কেজি দরে কিনেছি। এবার বাজারে চিতল, আইড় ও বোয়াল মাছ তেমন নাই।

মাছ কিনতে আসা ওসমানগণি বলেন, হিন্দুদের এই নবান্ন উৎসব উপলক্ষ্যে বাজারে বড় বড় মাছ আসে। আমি ৮ কেজি ওজনের একটি কাতলা মাছ কিনেছি। বিগহেড, সিলভার কার্প, রুই, কাতলাসহ সবধরনেরর মাছের দাম ঠিক আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31