IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> জাতীয় >> টপ নিউজ >> লিড নিউজ >> ঢাবির সাবেক শিক্ষার্থীকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ

ঢাবির সাবেক শিক্ষার্থীকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড থেকে ফেরদৌস আহমদ নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ফেরদৌস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০০৫-০৬ বর্ষের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে রাজধানীর ধোলাইরপাড়ের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার উলুডাঙ্গায়।

তার বড় ভাই রাজু আহমেদ জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে তার ভাইয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। স্ত্রীর সঙ্গে ফেরদৌসের সর্বশেষ সন্ধ্যা ৭টা ২মিনিটে কথা হয়েছে।

‘মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মিন্টুরোডে ডিবি কার্যালয়ে খোঁজ নিতে গেলে হেল্প ডেস্ক থেকে বলা হয়েছে, যদি ধরে নিয়ে যাওয়া হয়, তবে পরে আপনাদের সঙ্গে যোগাযোগ করা হবে।’

রাজু আরও বলেন, ‘ফেরদৌসের বিরুদ্ধে থানায় কোনো মামলা বা অভিযোগ ছিল না। তবে কেন তাকে ডিবি তুলে নিয়ে গেল বুঝতে পারছি না।’

ফেরদৌস আহমেদের স্ত্রী আঞ্জুমারা বেগম নির্বাচন কমিশন চুয়াডাঙ্গার সদর কার্যালয়ে অফিস সহায়ক পদে চাকরি করেন।

তিনি বলেন, ‘আমি নতুন চাকরি পেয়েছি। চুয়াডাঙ্গায় সে আমার সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য রওনা দিয়েছিল। কিন্তু তাকে ডিবি ধরে নিয়ে গেছে বলে জানতে পারি।’

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান ওয়ালিদ হোসেন বলেন, ‘এ সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই।’

এদিকে ফেরদৌস আহমেদকে কোথাও খুঁজে না পেয়ে রাজধানীর দারুসসালাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান রাজু।

তবে জিডি না নিয়ে ফেরদৌসকে ডিবি নিয়ে গেছে বলে থানার এসআই নজরুল ইসলাম তাকে জানান।

এ বিষয়ে জানতে চাইলে এসআই নজরুল বলেন, ‘আমি ফেরদৌসের ভাইকে বলেছি, তাকে ডিবি নিয়ে গেছে। তাকে সেখানে খোঁজ নিতে বলেছি।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31