IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> প্রবাস >> রাশিয়াকে ড্রোন দেওয়ার দাবি প্রত্যাখ্যান ইরানের

রাশিয়াকে ড্রোন দেওয়ার দাবি প্রত্যাখ্যান ইরানের

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়াকে ইরান কমব্যাট ড্রোন সরবরাহ করেছে বলে যে দাবি করা হচ্ছে তাকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি।

ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে পশ্চিমা গণমাধ্যমগুলো গত কয়েকদিন ধরে এই দাবি করে আসছে। খবর ইরনার।

কানয়ানি বলেন, রাশিয়াকে ড্রোন সরবরাহের খবর ভিত্তিহীন মনে করছে তেহরান। চলমান সংঘাতের শুরু থেকে ইরান নিজের নিরপেক্ষ অবস্থান ঘোষণা ও যুদ্ধের বিরোধিতা করে আসছে।

ইরানের এই মুখপাত্র বলেন, পররাষ্ট্রমন্ত্রী আমির-আব্দুল্লাহিয়ান গত কয়েক মাসে ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে একাধিকবার আলাপ করার সময় শান্তিপূর্ণ ও রাজনৈতিক উপায়ে চলমান সংকটের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন।

এক্ষেত্রে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করারও প্রস্তাবও দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

ইউক্রেনের সেনাবাহিনী গত সোমবার বলেছে, ইউক্রেন যুদ্ধে ইরানের শাহেদ-১৩৬ মডেলের ড্রোন ব্যবহার করছে রাশিয়া। ইরান এর আগেও একাধিকবার রাশিয়াকে ড্রোন সরবরোহের দাবি প্রত্যাখ্যান করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31