ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ডাকাত দলের হামলায় প্রবাসী ফেরত যুবক নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে।
বুধবার (৫ অক্টোবর) ভোরে উপজেলার চৌডালা ইউনিয়নের বেলালবাজার-আড়গাড়াহাট সড়কের কুইচ্চাগাড়া নামক স্থানে ডাকাত দলের হামলায় জুয়েল রানা (৩০) নামে এক প্রবাস ফেরত যুবক নিহত হয়।
এ ঘটনায় রাতে গোমস্তাপুর থানায় ২ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন তার পিতা ।
এ প্রসঙ্গে গোমস্তাপুর থানার ওসি আলমাস আলী সরকার জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর জড়িতদের গ্রেপ্তারে জোর তৎপরতা শুরু করা হয়েছে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news