IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> সিংড়ায় জোড়া খুনের দুই মামলায় গ্রেপ্তার ৫

সিংড়ায় জোড়া খুনের দুই মামলায় গ্রেপ্তার ৫

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়ায় জোড়া খুনের ঘটনায় দুইটি মামলা দায়ের হয়েছে। উভয় পক্ষের ৫ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সিংড়া থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত রোববার রাতে উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দু’পক্ষের সংঘর্ষে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব হোসেন ও অপরপক্ষের আওয়ামী লীগ কর্মী রুহুল আমিন নিহত হয়। এ ঘটনায় ২টি মামলা হয়েছে। সোমবার রাতে দুই মামলার এজাহার নামীয় ৫ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

আটককৃতরা হলেন, আফসার আলীর পুত্র রবিউল (৩২), গহের আলীর পুত্র আলী হাসান ঠান্ডু (৩৫), মৃত মোহাম্মাদ আলীর পুত্র জুয়েল ওরফে জুলু (৩২), মৃত রইস উদ্দিনের পুত্র হাবিল (২৭), মৃত মহির উদ্দিনের পুত্র নাজিম উদ্দীন (৩২)।

আওয়ামী লীগ নেতা আফতাব উদ্দিন নিহতের ঘটনায় তার পুত্র আঃ ওহাব বাদী হয়ে ২০ জনের নামে এবং অপরদিকে রুহুল আমিন নিহতের ঘটনায় তার পুত্র শাহিন বাদী হয়ে ৪২ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছে। পুলিশ দুই মামলায় ৫ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুই মামলায় ৫ জন আসামীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ওসি আরও বলেন, দুই মামলার অন্যতম দুই আসামী রবিউল ও নাজিম উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি করে মামলা রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31