IMG-LOGO

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেইমেসির বিদায়ে রোনালদো যে বার্তা দিলেননন্দীগ্রামে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মনোনীত হলেন সুমনবাঘায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসব শুরু হচ্ছে আজশেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া জানাল ভারতনন্দীগ্রামে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিলরাহুল-প্রিয়াঙ্কা গান্ধীকে ফের আটক‘বন্ধুত্ব চাইলে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে’অবশেষে চারঘাটের নন্দনগাছী ষ্ট্রেশনে থামলো ট্রেনবন্ধ ষ্ট্রেশন চালু ও সংস্কারের উদ্বোধন করলেন সাংসদ চাঁদরাজশাহী বিসিপিএ উদ্যোগে উত্তম কৃষি চর্চা (GAP) বিষয়ক কৃষক প্রশিক্ষননিয়ামতপুরে গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণসিরাজগঞ্জে বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট: ৮০০০০/-টাকা অর্থদন্ডউপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনাগোমস্তাপুরে দুস্থ ও অসহায়দের মাঝে অনুদানের চেক ও বিশেষ আর্থিক অনুদান বিতরণতানোরে দ্রুত গতিতে চলছে প্রতিমায় রংতুলির কাজ, বরণের অপেক্ষায় পূজারীরা
Home >> জাতীয় >> টপ নিউজ >> লিড নিউজ >> সময়-খরচ বেড়েছে বরিশাল-ঝালকাঠি-পিরোজপুরের অবকাঠামো উন্নয়নের

সময়-খরচ বেড়েছে বরিশাল-ঝালকাঠি-পিরোজপুরের অবকাঠামো উন্নয়নের

ধূমকেতু নিউজ ডেস্ক : বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলার গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের খরচ ৩০৫ কোটি টাকা বেড়েছে। সময়ও বেড়েছে এক বছর।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বাড়তি খরচ ও সময়ের অনুমোদন দেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরিকল্পনা কমিশন সূত্র জানায়, ‘গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প : বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলা’ শীর্ষক প্রকল্পের প্রথম সংশোধন অনুমোদন দিয়েছে একনেক। এ প্রকল্পের মূল খরচ ছিল ৯৫০ কোটি টাকা। ৩০৫ কোটি বাড়িয়ে তা করা হয়েছে এক হাজার ২৫৫ কোটি টাকা। প্রকল্পটি ২০১৭ সালের নভেম্বর থেকে ২০২২-এর জুনের মধ্যে বাস্তবায়ন করার কথা ছিল। সেখান থেকে মেয়াদ এক বছর বাড়িয়ে করা হয়েছে ২০২৩ সালের জুন পর্যন্ত।

স্থানীয় সরকার বিভাগ/স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)।

প্রকল্প সংশোধনের কারণ হিসেবে বাস্তবায়নকারী সংস্থা ও উদ্যোগী মন্ত্রণালয়/বিভাগ বলছে, ‘প্রকল্প এলাকায় নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ নেটওয়ার্ক স্থাপনের জন্য কিছু সড়কের অবশিষ্ট অংশ সমাপ্ত করা হবে। কিছু জনগুরুত্বপূর্ণ সড়ক অন্তর্ভুক্ত করা হবে। প্রকল্পভুক্ত স্কিমগুলোর অগ্রাধিকারক্রম এবং সড়ক সংযোগ ব্যবস্থার সার্বিক সুফল বিবেচনায় স্কিমের তালিকা পুনর্বিন্যাস করা হবে। এলজিইডির হালনাগাদ রেট শিডিউল (২০১৯) অনুযায়ী প্রকল্পের অবশিষ্ট পূর্তকাজের ব্যয় নির্ধারণ করা হবে। প্রকল্পটির কার্যক্রম সুষ্ঠুভাবে সমাপ্তির জন্য ২০২৩ পর্যন্ত অর্থাৎ আরও এক বছর প্রয়োজন। বেতন-ভাতাসহ প্রকল্পের পরিচালন খরচ বেড়েছে।’

বরিশালের আগৈলঝাড়া, গৌরনদী, উজিরপুর, বানারীপাড়া, বাবুগঞ্জ, মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ, বাকেরগঞ্জ ও সদর; ঝালকাঠির রাজাপুর, কাঁঠালিয়া, সদর ও নলছিটি এবং পিরোজপুরের সদর, নাজিরপুর, নেছারাবাদ, ভান্ডারিয়া, কাউখালী, ইন্দুরকানী ও মঠবাড়িয়া উপজেলায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

এই তিন জেলার গ্রামীণ সড়ক উন্নয়নের মাধ্যমে কৃষি ও অকৃষি অর্থনীতির গতি সঞ্চার, গ্রামীণ জনগণের জন্য গ্রাম, বাজার, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের যাতায়াত সুবিধা বৃদ্ধির মাধ্যমে জীবনযাত্রার মানোন্নয়ন এবং স্বল্প ও দীর্ঘ মেয়াদে কর্মসংস্থান সৃষ্টি করা এ প্রকল্পের মূল উদ্দেশ্য।

এসব উদ্দেশ্য বাস্তবায়নে এই তিন জেলায় ১৩১ দশমিক ৫০ কিলোমিটার উপজেলা সড়ক উন্নয়ন, ২৭৩ দশমিক ১০ কিলোমিটার ইউনিয়ন সড়ক উন্নয়ন, ৮১৭ দশমিক ৭৮ কিলোমিটার গ্রাম সড়ক উন্নয়ন, এক হাজার ৩৭৭ দশমিক ৭৯ মিটার গ্রাম সড়কে ব্রিজ নির্মাণ, ৩ হাজার ৯০০ দশমিক এক মিটার গ্রাম সড়কে কালভার্ট নির্মাণ, বৃক্ষরোপণ ও পরিচর্যা ১০০ কিলোমিটার এবং ২১টি গ্রোথ সেন্টার ও গ্রামীণ বাজার উন্নয়ন করা হচ্ছে এ প্রকল্পের আওতায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930