IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নিয়ামতপুরে টিকটকের পেছনে রয়েছে অন্যরকম কারবার, অজানা ভয়ে মুখ খুলছে না কেউ

নিয়ামতপুরে টিকটকের পেছনে রয়েছে অন্যরকম কারবার, অজানা ভয়ে মুখ খুলছে না কেউ

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : কি বলবো? কার কাছে বলবো? বলার বা বিচার চাওয়ার কোন জায়গা নাই। গ্রামের তথা এলাকার যুবক ছেলে-মেয়েদের নষ্ট করেছে দিচ্ছে। মান সম্মান নিয়ে বেঁচে থাকায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে গ্রামে। এলাকার প্রভাবশালী ব্যক্তিরা তাদের বিভিন্নভাবে আশ্রয়-প্রশ্রয় দিয়ে যাচ্ছে। তাই দিন দিন তাদের সাহস আরও বেশী বৃদ্ধি পাচ্ছে। কথাগুলো আক্ষেপের সাথে বলছিল নাম প্রকাশ না করার শর্তে গ্রামবাসী। টিকটক ফান ভিডিওর নামে অশ্লীল কার্যকলাপ চালিয়ে যাচ্ছে গ্রামে।

উপজেলার ভাবিচা ইউনিয়নের ঈশ্বরদেবত্তর গ্রামে এই সমস্ত অবৈধ কার্যকলাপ চালিয়ে যাচ্ছে একই গ্রামের রজব আলীর ছেলে মতিউর রহমান মিঠন। মাহা ফান টিভি ও বিজি ফান এলাটডি নামে দুইটি প্রকাশ্য ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন নামে ফান ভিডিও চ্যানেল খুলে অল্প বয়স্ক ছেলে মেয়েদের অশ্লীল ভিডিও দেখিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা ভাবিচা ইউনিয়নের ঈশ্বরদেবত্তর (কালাইডাংগা) গ্রামের দক্ষিন পার্শের কয়েক একর জায়গা জুড়ে তৈরী করা রয়েছে তাদের আখড়া। সেখানে মাগুরা, ব্রাহ্মনবাড়িয়াসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ১২ থেকে ১৬ বছর বয়সের মেয়েদের রেখে প্রকাশ্যে ফান ভিডিও তৈরী করলেও অভিযোগ রয়েছে ফান ভিডিওর পেছনে রয়েছে মাদক, পতিতাসহ আরও অনেক অবৈধ কারবার। গ্রামের অল্প বয়স্ক ছেলে-মেয়েদের দারিদ্রতার সুযোগ নিয়ে লাগিয়ে দিচ্ছে ঐ সমস্ত কাজে। প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিরা বিষয়গুলো জানলেও অজ্ঞাত কারণে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয় না।

এ বিষয়ে মতিউর রহমান মিঠনের আখড়ায় সরেজমিনে গেলে তাকে পাওয়া যায় নাই। সেখানে অল্প বয়স্ক ৬/৭জন মেয়েদের দেখা গেছে। যাদের বয়স ১২ থেকে ১৬ বছরের হবে। ছিল কিছু ছেলে। তাদের সাথে কথা বলতে চাইলে কেউ কথা বলতে রাজী হননি।

এ বিষয়ে ঈশ্বরদেবত্তর গ্রামের বৃদ্ধ মফিজ সরকার বলেন, আমাদের গ্রামটা নষ্ট হয়ে গেল। এই টিকটক না কি যেন বলে তারা গ্রাম সমাজ সব নষ্ট করে দিলো। গ্রামের যুবতী মেয়েগুলো টিকটকের নামে অশ্লীল কাজ করে বেড়ায়। এ পর্যন্ত আমাদের গ্রামের চারটি মেয়ে বাড়ী থেকে পালিয়ে গেছে। এখন পর্যন্ত একটি মেয়েকে খুজে পাওয়া যায় নাই। এ নিয়ে থানা পুলিশ করেও কোন লাভ হয় নাই। অনেক চেষ্টা করেও ছেলে মেয়েদের ঘরে রাখা যায় না।

একই গ্রামের আরেক বাসিন্দা এমাজ উদ্দিন বলেন, টিকটক পার্টির জন্য আমাদের ভালই হয়েছে, গ্রামের মেয়েদের আমাদের আর বিয়ে দিতে হয় না। তারা নিজেরাই পালিয়ে গিয়ে বিয়ে করে নেয়। সমাজটাকে একেবারে নষ্ট করে দিলো। কোথাও গিয়ে প্রতিকার হয় না।

একই গ্রামের যুবক মোফাজ্জল হোসেন বলেন, তারা তো অনেক গরীব পরিবারকে সাহায্য করছে। যারা টাকার অভাবে লেখাপড়া করতে পায় না। তারা লেখাপড়া না করে মিঠনের সাথে টিকটকে যুক্ত হয়েছে। তবে একদিক দিয়ে উপকার হলেও সমাজের অনেক ক্ষতি হচ্ছে। যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে।

এ বিষয়ে অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক, ওয়ার্ডের সদস্য মামুনুর রশীদ ও অভিযুক্ত মতিউর রহমান মিঠনের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায় নাই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31