IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> শিক্ষা >> নারী কেলেঙ্কারি ছাড়ছে না জবি ছাত্রলীগের

নারী কেলেঙ্কারি ছাড়ছে না জবি ছাত্রলীগের

ধূমকেতু নিউজ ডেস্ক : বি‌ভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকায় স্থগিত আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের কমিটি। এরই মাঝে নারী কেলেঙ্কারির একাধিক অভিযোগ উঠেছে খোদ সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে।

সম্প্রতি ফাঁস হওয়া একটি অডিওতে শোনা যায়, শাখা সভাপতি ইব্রাহিম ফরাজির কুকর্মের বিষয়ে মুখ খুলেছেন খোদ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুন্নি আক্তার। যা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে ও সামাজিক যোগাযোগমাধ্যমে এক হাস্যরসের সৃষ্টি করেছে।

তবে ছড়িয়ে পড়া এই অডিওর বিষয়টি অস্বীকার করছেন মুন্নি আক্তার। একই সাথে এই ওডিও ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে একটি নম্বর থেকে চাঁদা চেয়েছে বলে দাবি করেন শাখা সভাপতি ইব্রাহিম ফরাজি।

ছড়িয়ে পড়া ওই অডিওতে শোনা যায়, মুঠো ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তির সঙ্গে মুন্নি আক্তার বলছেন, “এজন্যই তো বলতেছি ম্যানার কাকে বলে কিছুই জানে না। এরাই আবার জাতির কর্ণধার। মানে আগামী দিনের কর্ণধর। একদম ফালতু প্রেসিডেন্ট। জগন্নাথের এই ফালতু প্রেসিডেন্ট দিনে-রাইতে নারীদের ভিডিও কল দিয়ে দিয়ে, মানে আর কি বলবো! রাজনীতিটাই নষ্ট করে ফেলেছে। এখন সবাই মনে করে সবাই নেতা। কর্মীরাও মনে করে আমিই নেতা।”

তবে কোন বিষয়কে কেন্দ্র করে কমিটির সভাপতি ইব্রাহিম ফরাজির বিরুদ্ধে একই কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মুন্নি কাকে এই কথা বলছিলেন, কেনো বলছিলেন এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এই কন্ঠ আমার না, আমি এমন কিছু বলিনি। কেউ গুজব ছড়াচ্ছে। একটি নম্বর থেকে ইব্রাহিম ভাইকেও একই অডিও দিয়ে টাকা চেয়েছে।”

শাখা সভাপতি ইব্রাহিম ফরাজি বলেন, “আমি কখনও এমন কাজ করিনি। কোন মেয়ের সাথে এমন ঘটনা ঘটে থাকলে সে বলুক। একটি নম্বর থেকে আমাকে অডিও পাঠিয়ে ভাইরালের হুমকি দিয়ে টাকা দাবি করেছে, আমি থানায় জিডি করেছি।”

তবে জিডির কপি চাইলে তা দিতে অসম্মতি জানান তিনি।

এ ঘটনার কিছুদিন আগে সংগঠনটির আরেক নারী কর্মীর সাথে সভাপতি গ্রুপের এক কর্মীর ফোনালাপ ফাঁস হয়। ফোনালাপে শোনা যায়, সভাপতি ইব্রাহিম ফরাজী গ্রুপের মেয়েদেরকে নিয়ে রিসোর্টে নিয়ে যাওয়ার বিষয়টি। ফোনালাপের একপ্রান্তে ছিলেন সভাপতি গ্রুপের মেহেদি হাসান জনি।

এর আগে কমিটি স্থগিতের দিনই সাধারণ সম্পাদক আক্তার হোসেনের বিরুদ্ধে মুখ খোলেন আরেক যুগ্ম-সাধারণ সম্পাদক ফৌজিয়া জাফরিন প্রিয়ন্তী। এ সময় আক্তারের বিরুদ্ধে নারী কর্মীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ তোলেন এ নারী নেত্রী।

গত ১ জুলাই নানা অভিযোগে জবি ছাত্রলীগের কমিটি স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। তবুও একের পর এক আসছে নানা অভিযোগ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31