IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
Home >> টপ নিউজ >> বিনোদন >> রাজনীতিতে অভিনেত্রী মাহিয়া মাহি

রাজনীতিতে অভিনেত্রী মাহিয়া মাহি

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি কয়েক মাস আগে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান। এরই মধ্যে অন্তঃসত্ত্বার এ সময়েও কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি।

‘অগ্নি’খ্যাত অভিনেত্রী গত ১৭ ও ১৮ অক্টোবর বদিউল আলম খোকন পরিচালিত ‘অফিসার’ সিনেমার গানের শুটিংয়ে অংশ নিয়েছিলেন। যদিও এ সময়ে প্রতিটি নারীকে বেশ সতর্কের সঙ্গে থাকতে হয় কিন্তু মাহি কাজেই মনোযোগী।

এই অভিনেত্রী অভিনয়ে ব্যস্ত থাকলেও সম্প্রতি রাজনীতির মাঠে বেশ সক্রিয় হয়ে উঠছেন। গত ২৬ অক্টোবর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন তিনি। আগামী দুই বছরের জন্য সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাহি।

রাজনৈতিক সংগঠনে গুরুত্বপূর্ণ পদ পাওয়ার পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে- এ সময়ে কী মনে করে রাজনীতিতে যোগ দিলেন তিনি। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন মাহিয়া মাহি।

রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে মাহি জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালিত হওয়ার শুরু থেকে বঙ্গবন্ধু সম্পর্কে ভালোভাবে জানতে শুরু করেন। বঙ্গবন্ধু সম্পর্কিত বই ও তার লেখাগুলো পড়া শুরু করেন। বিশেষ করে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি পড়েন। বঙ্গবন্ধু সম্পর্কিত বইগুলো পড়ার পর বিশ্বাসের জায়গায় অনেক দৃঢ় হয় বলেও জানান তিনি।

মাহি বলেন, একজন মানুষ সব ছেড়ে দেশের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারেন, এই উপলব্ধি থেকে দুর্বল হয়ে পড়ি তার প্রতি। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কেও জানি। নিজ দলের বাইরে অন্য দল কিংবা দেশের মানুষের পাশে তার দাঁড়ানো মুগ্ধ করে আমাকে। তিনি প্রধানমন্ত্রী হয়েও মায়ের মমতার মতো সবার পাশে কিভাবে দাঁড়ান। এটি ভাবতে ভাবতেই দুর্বল হয়ে পড়ি দলটির প্রতি। এ কারণে আনুষ্ঠানিকভাবে সম্পৃক্ত হই দলটির সঙ্গে। তবে রাজনীতিতে অভিষেক করলেও সবার জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে চান বলে জানিয়েছেন ‘অনেক সাধের ময়না’ সিনেমার অভিনেত্রী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31