IMG-LOGO

রবিবার, ২১ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীতে অবৈধ মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতজন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের সহ-সভাপতি মনোজিৎ সরকাররহনপুরে জামায়াতের কর্মী সম্মেলননিয়ামতপুরে ১২ বোতল ‘স্ক্যাফ’সহ ১ মাদক কারবারি গ্রেপ্তাররাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎরাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশশিক্ষার্থীদের সুনাগরিক হিসেবেগড়ে ওর্ঠা আহ্বান ভূমিমন্ত্রীররেস্তোরায় সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে নগরীতে মানববন্ধনরাণীনগরে মোটরসাইকেল ছিনতাইকালে তিনজন গ্রেফতার দেশীয় অস্ত্র উদ্ধারনওহাটা পৌরসভায় এক কোটি ২০ লাখ টাকার উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি মিলনহাইতিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় ব্রাজিলেরবাগমারায় পুকুরে বিষ প্রয়োগে ৪ লাখ টাকার মাছ নিধনের ঘটনায় থানায় অভিযোগতারাগঞ্জে নিখোঁজ পাঁচ বছরের শিশু সানজিদার মরদেহ উদ্ধারচাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ২০ জনকে পুশইন, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ’পুঠিয়ায় ক্ষতিগ্রস্থ, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ অনুষ্ঠিত
Home >> নগর-গ্রাম >> সোনামসজিদ সীমান্তে বিদেশী মদ ও গাঁজা উদ্ধার

সোনামসজিদ সীমান্তে বিদেশী মদ ও গাঁজা উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর নামক স্থানে থেকে মালিকবিহীন ৩৩ বোতল বিদেশী মদ ও বালিয়াদিঘী নামক স্থানে থেকে মালিকবিহীন ২ কেজি গাঁজা উদ্ধার করে ৫৯বিজিবি দুটি টহল দল।

৫৯বিজিবি একপ্রেস বিজ্ঞপ্তিতে জানায় নিজস্ব তথ্যের ভিত্তিতে গত ০৭ নভেম্বর ২০২২ তারিখ আনুমানিক রাত ১১.১০ মিনিটের সময় সোনামসজিদ বিওপির হাবিলদার লাভলু খান এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/১-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিরোজপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৩৩ বোতল বিদেশী মদ আটক করতে সক্ষম হয়। আটককৃত বিদেশী মদ এর সিজার মূল্য-৪৯,৫০০/- (ঊনপঞ্চাশ হাজার পাঁচশত) টাকা।

অপর এক অভিযানে ০৮ নভেম্বর ২০২২ তারিখ রাত ২.১০ মিনিটের সময় সোনামসজিদ বিওপির হাবিলদার লাভলু খান এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/১১-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিয়াদিঘী নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২ কেজি গাঁজা আটক করতে সক্ষম হয়। আটককৃত গাঁজা এর সিজার মূল্য- ৭,০০০/- (সাত হাজার) টাকা। আটককৃত বিদেশী মদ ও গাঁজা এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।

এ বিষয়ে রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031