IMG-LOGO

বুধবার, ৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন, আন্দোলনকারীর উপস্থিতি দেখা যায়নিরাণীনগরে সরকারি সড়কের জায়গায় প্রধান শিক্ষকের দোকানপাটহরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলে সহায়তা করবে ইরান, রাষ্ট্রদূত ড. জলিল রহিমিসিরাজগঞ্জে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারবাগমারায় পদোন্নতি ও সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধনপোরশা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভানিয়ামতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা‘মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’মহাদেবপুরে ছিনতাইয়ের সাথে জড়িত কৃষক দলের নেতাসহ আটক ৩বদলগাছীতে পাথরবাহী ট্রাকের চাপায় ব্যাংক কর্মচারী নিহত, এলাকায় শোকের ছায়া‘জীবনে কত কিছুই না করার ছিল কিন্তু করতে পারিনি’দ্বিতীয় পদ্মা সেতুসহ ৩ প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের‘আন্দোলনে ফ্যাসিস্টরা অনুপ্রবেশ করলে দায় সরকারের’এসআরবির নতুন মহাপরিচালক (ডিজি) ফারুক আহমেদমার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট চলছে
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে সরকারি সড়কের জায়গায় প্রধান শিক্ষকের দোকানপাট

রাণীনগরে সরকারি সড়কের জায়গায় প্রধান শিক্ষকের দোকানপাট

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর রাণীনগর উপজেলার খাঁনপুকুর বাজারে মহা সড়কের সরকারি জায়গা দখলে নিয়ে দোকানপাট গড়ে তোলার অভিযোগে উঠেছে করজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আজিজ মাষ্টারের বিরুদ্ধে। তিনি রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়নের করজগ্রাম কল্লাপাড়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।

বিগত সময়ে আওয়ামী দাপটে সড়কের পাশের সরকারি জায়গা দখলে নিয়ে কয়েকটি দোকানপাট গড়ে তুলে প্রায় ১৭ বছর ধরে অবৈধভাবে তিনি ভোগদখল করে আসছেন বলে অভিযোগ স্থানীয়দের। এ ঘটনায় স্থানীয় লোকজন প্রশাসনের বিভিন্ন দপ্তরে মৌখিক এবং লিখিত অভিযোগ দায়ের করেছে।

স্থানীয়দের দাবি- দ্রুত তদন্ত করে সরকারি সম্পদ উদ্ধার এবং অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করার।

জানা গেছে, রাণীনগর থেকে খাঁনপুকুর হয়ে আবাদপুকুর এবং কালীগঞ্জ পর্যন্ত ২২ কিলোমিটার মহাসড়ক। এই সড়কের খাঁনপুকুর বাজারে উত্তরপাশে করজগ্রাম মৌজায় সড়কের সরকারি সম্পদ রয়েছে। বিগত সময়ে বেশকিছু জায়গা অবৈধভাবে দখলে নেন করজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ ও তার ভাই। এরপর সেখানে সরকারি কোন অনুমতি ছাড়াই অবৈধভাবে গড়ে তুলেন ইটের এবং টিনসেডের প্রায় ৮ থেকে ১০টি দোকানঘর।ওইসব অবৈধ দোকানঘরের বিরুদ্ধে প্রতিবাদ করায় ওই শিক্ষক স্থানীয় লোকজনকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে বলে অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, আজিজ মাস্টার ও তার ভাইয়েরা যে জায়গায় দোকানপাট করেছে ওই জায়গা সড়কের সরকারি সম্পদ। বিগত সময়ে আওয়ামী ক্ষমতার দাপটে ওই সময় তিনি অবৈধভাবে দোকানপাট করেছে। সরকারি জায়গায় নির্মাণ করা দোকানঘর তিনি বিভিন্ন জনের কাছে ভাড়া দিয়ে বাণিজ্য করে আসছে। অথচ এই সরকারি সম্পদ থেকে সরকার কোন রাজস্ব পাননা।

তাদের অভিযোগ- অবৈধভাবে গড়ে তোলা দোকানের বিরুদ্ধে স্থানীয় লোকজন প্রতিবাদ করলে ওই প্রধান শিক্ষক স্থানীয় ব্যক্তিদের বিভিন্নভাবে হয়রানি করে আসছে। স্থানীয়দের দাবি দ্রুত তদন্ত করে সরকারি সম্পদ উদ্ধার এবং সরকারি সড়কের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিক্ষক আব্দুল আজিজ বলেন, ওই জায়গায় সড়কের পাশে যতগুলো দোকান রয়েছে একটি বাদে সব দোকান আমাদের পৈত্রিক জায়গায়। শুধু একটি দোকানের কিছু অংশ সরকারি নকশাতে পড়েছে। তিনি বলেন, একটি প্রতিষ্ঠান নিয়ে দ্বন্দ্বের জেরে কিছু ব্যক্তি আমার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ করছে।

এ ব্যাপারে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, স্থানীয় কিছু লোকজন ওইসব দোকানের বিষয়ে মৌখিক অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31