ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় শাকিল আলী (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার বালিয়াডাঙ্গার গোরস্থান মোড়ে এই দুর্ঘটনা ঘটে। শাকিল ওই ইউনিয়নেরই বালুগ্রাম এলাকার আনসার ইসলামের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর জাহান বলেন, মোটারসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শাকিল নামের একজন গুরতর জখম হলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। শাকিলকে উদ্ধার করে জেলা হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি আলমগীর জাহান আরও বলেন, শাকিলের লাশ মর্গে রাখা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নিয়ে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


