IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ
Home >> খেলা >> টপ নিউজ >> টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে পাকিস্তান ইংল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে পাকিস্তান ইংল্যান্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : দেখতে দেখতে শেষ হয়ে এলো টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরটি। আজ (রোববার) ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর দুইটায় শিরোপা লড়াইয়ে নামবে পাকিস্তান আর ইংল্যান্ড। কার হাতে উঠবে ট্রফি?

দুই দলই এর আগে একবার করে টি-টোয়েন্টি বিশ্বকাপের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলেছে। ২০০৯ সালে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত তার ঠিক পরের আসরে (২০১০) শিরোপা ঘরে তোলে ইংল্যান্ড। অর্থাৎ দুই দলের সামনেই এবার দ্বিতীয় শিরোপার হাতছানি।

এবারের বিশ্বকাপে ভাগ্যটা পাকিস্তানের সঙ্গে ছিল ছায়ার মতো। যে দলটি আদতে গ্রুপপর্ব (সুপার টুয়েলভ) থেকেই বাদ পড়তে পারতো। হয়তো সমর্থকরা আশাই ছেড়ে দিয়েছিলেন। নিজেদের শেষ ম্যাচের আগেই পাকিস্তান শেষ হয়ে যেতে পারতো, বরং সেটার সম্ভাবনাই বেশি ছিল।

দক্ষিণ আফ্রিকার সামনে ছিল অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ নেদারল্যান্ডস। প্রোটিয়ারা ওই ম্যাচ জিতলেই উঠে যেতো সেসিফাইনালে, বিদায় হয়ে যেতো পাকিস্তানের। বিস্ময়করভাবে ওই ম্যাচটিতেই যেন অসুরশক্তি ভর করে ডাচদের ওপর, তারা হারিয়ে দেয় দক্ষিণ আফ্রিকাকে। পাকিস্তানের সামনে খুলে যায় দরজা।

এরপর অবশ্য সুযোগ আর হেলায় নষ্ট করেনি বাবর আজমের দল। বাংলাদেশকে ৫ উইকেটে হারায় বাঁচামরার ম্যাচে। সেমিতে নিউজিল্যান্ডকে ধরাশায়ী করে ৭ উইকেটে।

ইংল্যান্ডের যাত্রাটাও একদম সহজ ছিল না। গ্রুপপর্বে প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারালেও এরপর আয়ারল্যান্ডের কাছে হার আর অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে বিপদে পড়ে গিয়েছিল জস বাটলারের দল।

সেখান থেকে শেষ দুই ম্যাচে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার মত দলকে হারিয়ে সেমিফাইনালে পা রাখে ইংলিশরা। সেমিতে পড়ে ভারতের বিপক্ষে। সেই ম্যাচে ১০ উইকেটের রেকর্ডগড়া জয় নিয়ে ফাইনালে এসেছে বাটলার বাহিনী।

পাকিস্তানের সামনে তাই কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে। তবে ইতিহাস বলছে, ধুঁকতে ধুঁকতে ফাইনালে আসা পাকিস্তানও নিজের দিনে প্রতিপক্ষ কে, ভাবে না। তাই জমজমাট এক ফাইনালের প্রত্যাশা করতেই পারেন ক্রিকেটপ্রেমীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31