IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> গোমস্তাপুরে কুমির আতঙ্কে নদীর পাড়ের মানুষ

গোমস্তাপুরে কুমির আতঙ্কে নদীর পাড়ের মানুষ

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে গত দুই দিন থেকে পুনর্ভবা নদীতে দাপিয়ে বেড়াচ্ছে একটি বিশাল আকৃতির কুমির। আর এতে করে কুমির আতঙ্ক বিরাজ করছে নদী-তীরবর্তী লোকজন ও জেলেদের মধ্যে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও রাজশাহী বিভাগীয় বন অধিদপ্তরের কর্মকর্তা ঘটনাস্থল এসে কুমিরের অবস্থান পর্যবেক্ষণ করেছেন এবং ধরার চেষ্টা চালাচ্ছেন।

স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার দুপুর থেকে উপজেলার মকরমপুর ঘাট এলাকায় কুমিরটিকে দেখতে পাওয়া যায়। এরপর বুধবার সকাল থেকে কুমিরটিকে রহনপুর পৌরসভার বেইলি ব্রিজ, গুজরা ঘাট ও বাবুরঘোন এলাকায় দেখা যায়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা কুমিরটিকে দেখতে নদীর তীরে ভিড় করছেন। এদিকে কুমির দেখা যাওয়ায় আতঙ্কে পুনর্ভবা নদীতে গোসলে নামতে ভয় পাচ্ছেন এলাকার মানুষ। জেলেরাও মাছ ধরতে নামছেন না।

স্থানীয়রা আরও জানায়, এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমান্তের ওপারে ভারতের মালদা জেলার মহানন্দা নদীতে এ ধরনের একটি কমিরের চলাচলের ভিডিও ও চিত্র ভাইরাল হয়েছে। ধারণা করা হচ্ছে ভারত থেকেই মহানন্দা নদী হয়ে পূর্নভবা নদী হয়ে বাংলাদেশে কমির টি প্রবেশ করেছে।

এ ব্যাপারে রাজশাহী বন বিভাগের কর্মকর্তা জাহাঙ্গীর কবীর বলেন, কুমিরটি নদীতে অবস্থান পরিবর্তন করছে। গত দুই দিন থেকে চেষ্টা করা হচ্ছে কুমিরটি উদ্ধারে। তবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কুমিরটি ধরতে পারেননি তারা। এদিকে নদীর ধারে না যেতে প্রশাসনের তরফ থেকে সবাইকে সতর্ক করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31