IMG-LOGO

মঙ্গলবার, ২০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে দুর্গা প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন, চলছে সংস্কার কাজরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যুহযরত শাহজালাল বিমানবন্দরে আগুন‘সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে’নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০গোমস্তাপুরে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি বিতরণবাঘায় শান্তিপূর্ণ পূজা উদযাপনে পুলিশ-আনসার ও ভিডিপির সতর্ক পাহারারাজশাহী হলদিবোনা গ্রামে যুব ঐক্য পরিষদের উদ্যোগে আদিবাসী নারীদের মাঝে বস্ত্র বিতরণরাজশাহীতে মেয়েদের ‘জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা জেলা পর্যায়ের বাছাই পর্ব অনুষ্ঠিতকানাডার সামরিক ঘাঁটিতে আগুনে পুড়ে নিহত ৪দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি, বদলগাছীতে ৪০০ দুস্থের হাতে শাড়ি-লুঙ্গিবাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্টফাইনাল অনুষ্ঠিতরাজশাহীতে ১৭৭ পূজামণ্ডপে ১৪ লাখ ১০ হাজার টাকা অনুদান দিল জেলা পরিষদরায়গঞ্জে ফল, বেকারি, কসমেটিকস ও নিত্যপণ্যের দোকানে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান
Home >> কৃষি >> বিশেষ নিউজ >> বাঘায় আলু চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

বাঘায় আলু চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : আলুর দাম ভালো পাওয়ায় রাজশাহীর বাঘায় আলু চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এবার বীজ সংকটে আলু চাষ ব্যহত হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ চাহিদার তুলনায় বিএডিসি সরবরাহ করছে অনেক কম। এ কারণে সবার পক্ষে খোলা বাজারে চড়া দামের আলুবীজ কেনা সম্ভব না হলে নির্ধারিত লক্ষ্যমাত্রায় আলু উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বেসরকারি সংস্থা ও আরডিআরএসসহ অন্যান্য সংস্থা থেকে কৃষকের মধ্যে বীজ বিতরণ করলে সংকট থাকবেনা বলে জানিয়েছেন স্থানীয় কৃষি বিভাগ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর উপজেলায় ৪২০ হেক্টর জমিতে আলু চাষে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য বীজ আলুর প্রয়োজন প্রায় ৬৩০ মেট্রিক টন। কিন্তু সরবারাহ পাওয়া গেছে অনেক কম। কৃষি বিভাগের হিসেব মতে, প্রতিবিঘায় বীজ আলু প্রয়োজন ২০০ কেজি। বিএডিসির বীজ আলুর দাম জাত অনুযায়ী প্রতি কেজি ৪২ থেকে ৪৩ টাকা। ডিলাররা বিক্রি করতে পারবেন ৪৬থেকে ৪৭ টাকা।

বাংলাদেশ ফার্টিলাজার এসাসিয়শনের বাঘা উপজেলা কমিটির সভাপতি আব্দুল গনি বাচ্চু জানান, এই উপজেলায় ৬৩০ মেট্রিক টন আলু বীজের চাহিদা থাকলেও বিএডিসি থেকে বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র ৩৬ মেট্রিকটন বীজ। উপজেলায় বিএডিসির ডিলার রয়েছে ১২জন। সেই হিসেবে একেকজন ডিলারের ভাগে পড়ে ৩ মেট্রিক টন করে। উচ্চ ফলনশীল জাতের মধ্যে রয়েছে, ডায়মন্ড এগ্রেট কার্ডিনাল এসটারিস্ক, কারেজসহ অন্য জাত।

বিএডিসি ডিলারের উপজেলা প্রতিনিধি অধ্যক্ষ সামরুল ইসলাম জানান, ১২জন ডিলারের মধ্যে সবাই আলুবীজ পাননি। যারা বিএডিসির সরবরাহকৃত অন্যান্য বীজ নেন তারাই আলুবীজ পেয়েছেন। তারা যে বীজ পেয়েছেন তাদের অনেককেই নিজ জেলার বাইরে চুয়াডাঙ্গা ও জামালপুর থেকে বীজ সংগ্রহ করতে হচ্ছে। আর বীজ সংগ্রহের জন্য ১ মাস আগে ডিলাররা টাকা জমা দিয়েছেন।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, উঁচু জমিতে আগাম জাতের আলু লাগানো শুরু হয়েছে। তবে মৌসুমের শুরুতে দেখা দিয়েছে বীজ আলুর তীব্র সংকট।

উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন এর আলুচাষি শফিকুল ইসলাম ছানা জানান, এবছর ৪০ বিঘা জমিতে আলু চাষ করবেন। এরই ২২বিঘা জমিতে আলু রোপণ করেছেন। তিনি ডিলারের কাছ থেকে বিএডিসির সরবরাহকৃত আলুবীজ কিনেছেন ৩ মেট্রিকটন। এসিআই কোম্পানীর সরবরাহ আলু বীজ কিনেছেন ৬ মেট্রিকটন। তার মতো অনেকেই কমবেশি আলু আবাদ করেন কিন্তু এবার বেশ সংকটের কারণে তা সম্ভব হবে না বলে ধারনা করছেন।

কৃষকরা জানান, বাজারে বিক্রি আলু বীজের তুলনায় বিএডিসির আলু বীজের ফলন অনেক বেশি হয়। তাই এর চাহিদা বেশি থাকে। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের অফিসার শফিউল্লাহ সুলতান জানান বেসরকারি সংস্থা ও আরডিআরএস সহ অন্যান্য সংস্থা থেকে আরও বিজ কৃষকের মধ্যে সরবরাহ করা হবে। তবে বীজ সংকটে না পড়লে আলু উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930