IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> পুলিশের উপর ককটেল হামলা, ৯৮ জনের বিরুদ্ধে মামলা

পুলিশের উপর ককটেল হামলা, ৯৮ জনের বিরুদ্ধে মামলা

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুলিশের উপর ককটেল হামলার ঘটনায় ৯৮ জন বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

নাচোল থানার উপ-পরিদর্শক (এসআই) আকবর আলী বাদি হয়ে রোববার (২০ নভেম্বর) রাতে নাচোল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জনকে আসামী করা হয়েছে। 

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান। মুঠোফোনে তিনি বলেন, ঘটনার দিন রাতেই পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আসামীদেরকে গ্রেপ্তার করতে পুলিশি অভিযান চলমান রয়েছে। 

উল্লেখ্য, রোববার (২০ নভেম্বর) বিকেলে নাচোল উপজেলার শ্রীরামপুর এলাকার অক্সফোর্ড একাডেমি চত্বরে ছাত্রদলের কর্মী সভা হওয়ার কথা ছিল। খবর পেয়ে বিকেল ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের সাথে পুলিশের বাকবিতন্ডা হয় এবং একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় সভাস্থলে ককটেল বিস্ফোরণ হয়। পুলিশের বাধায় সভা পন্ড হয়েছে। সভাস্থল থেকে আরও ৫টি তাজা ককটেল উদ্ধার করে নাচোল থানা পুলিশ। 

বিএনপি ও ছাত্রদলের দাবি, পুলিশ জোরপূর্বক সভা করতে বাধা দেয় তাদেরকে। অন্যদিকে, পুলিশের পাল্টা দাবি, অনুমতি ছাড়াই সভার আয়োজন করায় বাধা দেয়া হয়েছে। পুলিশ বাধা দিতে গেলে ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে।

আহতরা হলেন, নাচোল থানার কনস্টেবল আলমগীর হোসেন ও পলাশ। 

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31