IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> জাতীয় >> টপ নিউজ >> লিড নিউজ >> উত্তরায় ৩১টি তাজা ককটেল উদ্ধার

উত্তরায় ৩১টি তাজা ককটেল উদ্ধার

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরায় নির্মাণাধীন একটি ভবন থেকে ৩১টি তাজা ককটেল উদ্ধার হয়েছে। এরপর পুলিশের কাউন্টার টেররিজম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ দল এগুলো নিষ্ক্রিয় করে। শুক্রবার বিকেলে উত্তরা ১০ নম্বর সেক্টরের এই ভবনে অভিযান চালানো হয়।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, ঢাকা-১৮ আসনে সংসদ উপনির্বাচনে নাশকতার জন্য এই ককটেলগুলো তৈরি করা হয়েছিল। গ্রেপ্তার হওয়া যুবদলের দুই স্থানীয় নেতার দেওয়া তথ্য অনুযায়ী এগুলো উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ওই দুই নেতা হলেন তুরাগ থানা যুবদলের সাধারণ সম্পাদক মামুন পারভেজ এবং ৫৪ নম্বর ওয়ার্ড যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সুমন শেখ। তবে যুবদল দাবি করছে, এই দুজনকে গত বুধবার হাইকোর্টের ফটক থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনা পুরোই সাজানো। এদিকে বৃহস্পতিবার ও আজ বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে দাবি করা হয়, সাদাপোশাকধারীরা মামুন পারভেজসহ পাঁচজনকে তুলে নিয়ে গেছে।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. কামরুজ্জামান সরদার বলেন, ১২ নভেম্বর উপনির্বাচনের দিনে কামারপাড়া স্কুলের পাশে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় সোহেল মিয়া নামের এক ব্যক্তি হাতেনাতে গ্রেপ্তার হন। তাঁর কাছ থেকে তাজা তিনটি ককটেল উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন

গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার বদরুজ্জামান জিল্লু জানান, সোহেল জিজ্ঞাসাবাদে মামুন ও সুমনের বিষয়ে তথ্য দেন। সেই তথ্যানুযায়ী আজ সন্ধ্যায় নির্মাণাধীন ওই ভবন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। সেই ভবন থেকেই তাজা ককটেলগুলো উদ্ধার করা হয়। ককটেলগুলো সেখানেই বানানো হয়েছিল। উপনির্বাচনের দিন এবং পরে উত্তরা এলাকায় সহিংসতার জন্যই এই ককটেলগুলো বানানো হয় বলে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন জানিয়েছেন। নির্বাচনের দিনও তাঁরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছেন।

সিটিটিসির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের অতিরিক্ত উপকমিশনার রহমত উল্লাহ চৌধুরী জানান, নির্মাণাধীন ভবনে দুটি শপিং ব্যাগে মোট ৩১টি ককটেল রাখা ছিল। সতর্কতার সঙ্গে সেগুলো বের করে পর্যায়ক্রমে নিষ্ক্রিয় করা হয়। বেলার সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে এ অভিযান। ককটেলগুলো সাধারণ মানের, খুব শক্তিশালী কিছু ছিল না। বিশৃঙ্খলা সৃষ্টির জন্য রাজনৈতিক উদ্দেশ্যেই এ ধরনের ককটেল ব্যবহার করা হয়।

যুবদলের সভাপতি সাইফুল আলম বলেন, এই দুজনকে গত বুধবার হাইকোর্টের ফটক থেকে তুলে নিয়ে যাওয়া হয়। দুদিন পর আজ তাঁদের গ্রেপ্তার দেখানো হচ্ছে। এই সময়ের মধ্যে পুরো বিষয়টি সাজানো হয়েছে। ককটেল বিস্ফোরণ ঘটানোর মতো কোনো কাজে তাঁর দলের নেতা-কর্মীরা জড়িত নন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31