IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ফুলবাড়ীতে কোচের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু

ফুলবাড়ীতে কোচের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে কোচের চাপায় পিষ্ট হয়ে মামুনুর রশিদ বাবু ওরফে প্রিন্স বাবু’র (৪২) ঘটনাস্থলেই মৃত্যু ঘটেছে।

ঘটনাটি ঘটেছে, রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের রাঙামাটি নামক স্থানে।

নিহত মামুনুর রশিদ বাবু ওরফে প্রিন্স বাবু’র ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের সিন্দুরহাটা গ্রামের শাহাদাত আলীর ছেলে এবং ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের বিএম শাখার কম্পিউটার অপারেশন শাখার প্রভাষক ছিলেন।

এছাড়াও তিনি ফুলবাড়ী উপজেলা আওয়ামী যুবলীগের নির্বাহী কমিটির একজন সক্রিয় সদস্য ছিলেন। কলেজে যোগদানের পূর্বে তিনি বেসরকারি টিভি চ্যানেল মোহনা টিভির দিনাজপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছিলেন এবং দিনাজপুর প্রেসক্লাবের সদস্য ছিলের।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মামুনুর রশিদ বাবু ওরফে প্রিন্স বাবু’র বিজিবি ক্যাম্প এলাকা থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ী সিন্দুরহাটা থেকে ফুলবাড়ী শহরে যাওয়ার সময় দিনাজপুর থেকে ঢাকা গামী হানিফ এন্টারপ্রাইজের (ঢাকা মেটো ব-১৫-৩৮০৭) কোচটি তাকে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেলসহ চাকার নিচে পড়ে যান। এতে তার বুকের পাজরের ওপর দিয়ে কোচটি চলে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় কোচটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা সড়কে বেরিকেড দিয়ে কোচটি আটক করতে পারলেও কোচের চালক ও হেলপার পালিয়ে গেছেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে প্রভাষক মামুনুর রশিদ বাবু ওরফে প্রিন্স বাবু’র মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুলসহ তার সহকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান।

থানার অফিসার ইনচার্জ ওসি আশ্রাফুল ইসলাম বলেন, কোচটি আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। লাশের ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31